…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক শুধু এ-চালানে

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও নতুন পদ্ধতিতে রূপান্তরের সুবিধার্থে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে 'দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯'-এর ১১এ ধারা এবং 'দ্য স্ট্যাম্প ডিউটিজ অ্যাক্ট, ১৯৭৪'-এর ২(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য সরকারি এ-চালান ব্যবস্থার ওয়েবসাইট www.achallan.gov.bd ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল তৈরি করতে হলে কাটিজ পেপার ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। একই সঙ্গে দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।

আর বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করলে রসিদের মুদ্রিত কপি পলিসির সঙ্গে সংযুক্ত করতে হবে। এ-চালানের রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি বিমা পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর লিখতে হবে।

প্রজ্ঞাপনে বাল্ক বা একযোগে একাধিক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পক্ষে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যাদের পক্ষে শুল্ক পরিশোধ করা হবে, তাদের প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে।

প্রযোজ্য ক্ষেত্রে টিআইএন, জাতীয় পরিচয়পত্র নম্বর, বিআইএন বা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।

এনবিআর মনে করে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান ব্যবস্থা চালু হলে স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত ব্যয় কমবে।

পাশাপাশি স্ট্যাম্প বিক্রি ও বিতরণে কমিশন বাবদ সরকারের ব্যয় সাশ্রয় হতে পারে বলেও মনে করে এনবিআর।

জাতীয় বিভাগের আরও খবর

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার, বললেন তথ্য উপদেষ্টা জাহেদ
জাতীয়

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার, বললেন তথ্য উপদেষ্টা জাহেদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর …

জাতীয়

ফতুল্লার মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে চারজন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয…

জাতীয়

ট্রাইব্যুনালে জিয়া মামলায় তদন্ত কর্মকর্তার জেরা, আলকাস মল্লিক নিয়ে আইনজীবীর দাবি অসত্য বললেন তদন্তকারী

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা নবম দিনের মতো চলছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্ত…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে দুই কারখানায় বিক্ষোভ, ছুটি ছয় কারখানা
জাতীয়

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে দুই কারখানায় বিক্ষোভ, ছুটি ছয় কারখানা

গাজীপুর মহানগরের কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নিটওয়্যার এবং আলিম নিটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন। এসব ঘটনায় কাশিমপু…