…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার, বললেন তথ্য উপদেষ্টা জাহেদ

নিজস্ব প্রতিবেদক
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার, বললেন তথ্য উপদেষ্টা জাহেদ
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসামি। তাঁকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একাধিকবার তাঁকে ফেরত চেয়েছে। ফলে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত সরকারের আপত্তির কোনো কারণ থাকার কথা নয় বলে জানান উপদেষ্টা।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে বলে ভারতের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "উনি তো নিজেই আসতে চান। তার মানে উনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমাকে এক্সট্রাডাইট করে দাও। উনার তো এসেই এটা ফেস করার কথা ছিল। সুতরাং এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।"

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। তাঁর অপরাধের ধরন বুঝতে হবে। সাধারণ হত্যা এবং মানবতাবিরোধী অপরাধ এক বিষয় নয়। তিনি বলেন, "একশো খুন, পাঁচশো খুন এক জিনিস। আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আরেক জিনিস। দুটো দুই জিনিস। এই দুইটার ডিফারেন্স আমি আশা করি আমাদের জনগণ বোঝেন। উনি সেই অপরাধে অপরাধী।"

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে বিশেষ বিধান রয়েছে। এ ধরনের অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে সব মৌলিক অধিকার কার্যকর থাকবে না।

তিনি আরও বলেন, "আমাদের সরকার মনে করেন, কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইট করব। ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে। ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ, যাকে এক্সট্রাডাইট করার কথা, তিনিই আসতে চান।"

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলে ওই চুক্তি অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে সরকার। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, সেটি ভারত সরকারও স্বীকার করেছে। তিনি ভারতে যাওয়ার পর দেশটির পার্লামেন্টেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় রয়েছে। তাঁকে ফেরত চেয়ে সরকার আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে একাধিকবার যোগাযোগ করেছে। এখন প্রত্যর্পণের পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তবে শুধু শেখ হাসিনাকে ফিরিয়ে আনাই নয়, তাকে ফেরানোর ক্ষেত্রে যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করাও সরকারের কাছে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, "বাংলাদেশের কাছে এটা ম্যাটার করে। কারণ, আমাদের একজন মারাত্মক অপরাধী, কনভিক্টেড আসামি, তিনি জেলে আছেন, জেলে যাওয়ার কথা, তারপর তো বিচার হওয়ার কথা। তিনি পালিয়ে আছেন। সুতরাং তাঁকে আমরা যে প্রক্রিয়ায় পাওয়ার কথা, আমরা সেই প্রক্রিয়াটাই পেতে চাই।"

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা নিজে এখনো পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগেই বিষয়টি জানিয়েছেন।

উপদেষ্টা বলেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে সেটি শেখ হাসিনার নিজের আবেদন নয়। তিনি বলেন, "একটা চিঠি পেয়েছেন ফ্রম এ ল ফার্ম, যারা বলছেন তাকে এটা দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি।" এ কারণে পাসপোর্ট নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রায়ও প্রকাশ করা যেতে পারে। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।

কূটনৈতিক পাড়ায় বিভিন্ন বৈঠক ও তৎপরতা নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তাই প্রতিক্রিয়া জানানোরও কিছু নেই। শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে কি না, এমন প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, তারা চেষ্টা করতে পারেন। তবে সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, তাকে কীভাবে ফিরিয়ে আনা হবে, সেই প্রক্রিয়াটিও সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ফতুল্লার মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থী, আইসিইউতে চারজন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয…

জাতীয়

ট্রাইব্যুনালে জিয়া মামলায় তদন্ত কর্মকর্তার জেরা, আলকাস মল্লিক নিয়ে আইনজীবীর দাবি অসত্য বললেন তদন্তকারী

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা নবম দিনের মতো চলছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্ত…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে দুই কারখানায় বিক্ষোভ, ছুটি ছয় কারখানা
জাতীয়

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে দুই কারখানায় বিক্ষোভ, ছুটি ছয় কারখানা

গাজীপুর মহানগরের কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নিটওয়্যার এবং আলিম নিটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন। এসব ঘটনায় কাশিমপু…

জাতীয়

ছাত্রলীগের তৎপরতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের তৎপরতা ঠেকানো এবং অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল শোডাউ…