…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে দুই কারখানায় বিক্ষোভ, ছুটি ছয় কারখানা

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে দুই কারখানায় বিক্ষোভ, ছুটি ছয় কারখানা
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নিটওয়্যার এবং আলিম নিটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কারখানার ছুটির সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কারখানাগুলো ছুটি দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিটওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অপরদিকে শ্রমিক বিক্ষোভের খবরে নাওজোর এলাকায় আই সি সি এল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এসব ঘটনায় ছয়টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

পুলিশ সুপার জানান, পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

ঢাকায় একদিনে বাসে আগুন, একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক
জাতীয়

ঢাকায় একদিনে বাসে আগুন, একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক

সোমবার সারাদিন ও রাতভর রাজধানী ঢাকাসহ গাজীপুর ও মানিকগঞ্জে বাসে আগুন ও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত…

জাতীয়

শ্রমিক অসন্তোষে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সোমবার (৯ নভেম্বর…