…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভোলায় মেঘনায় স্পিডবোটে সাড়ে ৩১ কেজি গাঁজা ও হুইস্কি, কুমিল্লার যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
ভোলায় মেঘনায় স্পিডবোটে সাড়ে ৩১ কেজি গাঁজা ও হুইস্কি, কুমিল্লার যুবক আটক
ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে সাড়ে ৩১ কেজি গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মো. সেলিম (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে কোস্ট গার্ডের এ অভিযান চালানো হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

আটক সেলিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালীকাপর গ্রামের রমেজ আলীর ছেলে।

সুমন আল মুকিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মেঘনা নদীর ইলিশার মাঝের চর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

পরে বেলা ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি করে গাঁজা ও হুইস্কি উদ্ধার করা হয়। একই সঙ্গে স্পিডবোটে থাকা সেলিমকে আটক করা হয়।

জব্দ করা মাদক ও আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।…

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৮১, আওয়ামী লীগের ৩০ সদস্যও রয়েছেন
আইন ও অপরাধ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৮১, আওয়ামী লীগের ৩০ সদস্যও রয়েছেন

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা…

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিক অহিদুল ইসলামের মৃত্যু
আইন ও অপরাধ

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিক অহিদুল ইসলামের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনায় হাত-পা বাঁধা অবস্থায় গ্যারেজ মালিক অহিদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। গভীর রাতে গ্যারেজের…

আইন ও অপরাধ

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের দুই ঘণ্টার সংঘর্ষ

রাজশাহী নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ…