…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিক অহিদুল ইসলামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিক অহিদুল ইসলামের মৃত্যু
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনায় হাত-পা বাঁধা অবস্থায় গ্যারেজ মালিক অহিদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। গভীর রাতে গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে ঢুকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল তাঁকে ও তাঁর স্ত্রীকে বেঁধে ব্যাটারি লুট করতে শুরু করে। এ সময় হাত-পা বাঁধা অবস্থাতেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। গতকাল রোববার রাতে শ্রীনগরে এ ঘটনা ঘটে।

নিহত অহিদুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে। গত তিন মাস ধরে তিনি শ্রীনগরের পাটাভোগ হরিবাড়ি এলাকার গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করছিলেন। স্ত্রী উসনা আক্তারকে নিয়ে তিনি সেখানেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে ঢোকে। ডাকাতেরা অহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী উসনা আক্তারকে জিম্মি করে দুজনের হাত-পা ও মুখ শক্ত করে বেঁধে ফেলে।

এরপর ডাকাতেরা একটি পিকআপ ভ্যান গ্যারেজের ভেতরে ঢুকিয়ে ১৮টি অটোরিকশার ৬১টি ব্যাটারি ও দুটি অটোরিকশা পিকআপে তোলে।

উসনা আক্তার জানান, মালামাল লুটের একপর্যায়ে তাঁর স্বামী নিস্তেজ হয়ে পড়েন। অহিদুলের কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বুঝতে পারে ডাকাতেরা। পরে দ্রুত তাঁর হাতের বাঁধন খুলে দিয়ে লুট করা মালামালসহ তারা পালিয়ে যায়।

উসনা আক্তারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অহিদুলকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, অহিদুলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।…

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৮১, আওয়ামী লীগের ৩০ সদস্যও রয়েছেন
আইন ও অপরাধ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৮১, আওয়ামী লীগের ৩০ সদস্যও রয়েছেন

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা…

ভোলায় মেঘনায় স্পিডবোটে সাড়ে ৩১ কেজি গাঁজা ও হুইস্কি, কুমিল্লার যুবক আটক
আইন ও অপরাধ

ভোলায় মেঘনায় স্পিডবোটে সাড়ে ৩১ কেজি গাঁজা ও হুইস্কি, কুমিল্লার যুবক আটক

ভোলা সদর উপজেলার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে সাড়ে ৩১ কেজি গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কি জব্দ করেছে কোস্…

আইন ও অপরাধ

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের দুই ঘণ্টার সংঘর্ষ

রাজশাহী নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ…