…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৮১, আওয়ামী লীগের ৩০ সদস্যও রয়েছেন

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৮১, আওয়ামী লীগের ৩০ সদস্যও রয়েছেন
ছবি: সংগৃহীত

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

আটক ব্যক্তিদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের ৩০ সদস্য রয়েছেন। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

প্রাথমিক যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে ১২১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সী কিশোরদের পড়াশোনায় মনোযোগী করা, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রাখা এবং অপরাধ থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, শুধু অপরাধীদের আইনের আওতায় আনাই নয়, বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও পুলিশের অন্যতম লক্ষ্য।

পুলিশ সুপার আরও বলেন, অভিযান পরিচালনার সময় নিরীহ ও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি অভিযান আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালনার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।…

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় পাঠানো হলো
আইন ও অপরাধ

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় পাঠানো হলো

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুল খালেক মাঝি (৫৫) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। …

নাজিরপুরে বিএনপি কার্যালয় ও দোকানে হামলা-অগ্নিসংযোগের মামলায় ১৫৫ জনের নাম
আইন ও অপরাধ

নাজিরপুরে বিএনপি কার্যালয় ও দোকানে হামলা-অগ্নিসংযোগের মামলায় ১৫৫ জনের নাম

পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছ…

আইন ও অপরাধ

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের দুই ঘণ্টার সংঘর্ষ

রাজশাহী নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ…