…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের সাজে কানসাসের উইচিটা, মল আর বাজারে উৎসবের ভিড়

নিজস্ব প্রতিবেদক
থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের সাজে কানসাসের উইচিটা, মল আর বাজারে উৎসবের ভিড়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের উইচিটা থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত — সবখানে উৎসবের জোয়ার। কনকনে শীতে প্রতিটি ঘরের আঙিনা সাজাতে ব্যস্ত সবাই, আর শহরের বোটানিকা সেজেছে অন্য আলোয়।

শহরের বড় মলগুলোতে থ্যাংকসগিভিং ও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে পছন্দসই পণ্যের ছাড় পেতে রাত জেগে অপেক্ষা করতেও রাজি অনেকে। অন্যদিকে বড় আকারের টার্কি মুরগি কিনতে ওয়ালমার্টে ভিড় করছেন ক্রেতারা। সব মিলিয়ে উইচিটা যেন ‘ক্রিসমাস ভিলেজে’ পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে খাবার টেবিলে প্রার্থনা সেরে ডিনারে যোগ দেবেন সবাই। অনেকে আপনজনদের সঙ্গে উৎসব পালন করতে এ শহর থেকে অন্য শহরে যাচ্ছেন। বছরের নভেম্বর-ডিসেম্বরে লোকাল ফ্লাইটে সিট বুকিং পাওয়া খুব কষ্টকর; এ সময় বিমানবন্দরগুলো ঠাসা থাকে, সবাই এক রাজ্য থেকে অন্য রাজ্যে আপনজনের কাছে ছুটে চলেন। প্রচলিত আছে — যুক্তরাষ্ট্রের আকাশে প্রতি মুহূর্তে দশ হাজার উড়োজাহাজ থাকে।

ঐতিহাসিকদের মতে, ১৬২১ সালের শরতে বর্তমান ম্যাসাচুসেটসের প্লাইমাউথ এলাকায় সফল ফসল কাটার পর প্রায় ৫০ জন ইংরেজ বসতি স্থাপনকারী এবং অন্তত ৯০ জন ওয়াম্পানোয়াগ আদিবাসী একসঙ্গে ভোজে মিলিত হন। সেই থেকে যাত্রা শুরু থ্যাংকসগিভিংয়ের। এটি প্রধানত একটি ধর্মনিরপেক্ষ ও পারিবারিক উৎসব; ফসল কাটার মৌসুম ও প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশই এর মূল কথা।

অন্যদিকে ক্রিসমাস যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে পালিত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই দিনে সাজসজ্জা, উপহার বিনিময় এবং ছুটির আমেজে মেতে ওঠেন; বহু দেশে এটি সরকারি ছুটি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক উভয়ভাবেই বড় উৎসব।

থ্যাংকসগিভিং এবং ক্রিসমাস — উভয় উৎসবের আধুনিক রূপই শতাব্দীর পর শতাব্দী ধরে বদলেছে এবং বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্তর পেরিয়ে আজকের অবস্থায় এসেছে, যদিও এদের সূচনা ও বিকাশের পথ সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং পারিবারিক মিলনমেলা, ভ্রমণ এবং সাংস্কৃতিক গুরুত্বের দিক থেকে ক্রিসমাসের প্রায় সমান গুরুত্বপূর্ণ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ, সংবেদনশীল তথ্য ঝুঁকিতে
আমেরিকা

মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ, সংবেদনশীল তথ্য ঝুঁকিতে

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশ ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জ…

আমেরিকা

আদালতের আদেশের পর কোস্টা রিকার বিমানবন্দর ছাড়লেন জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ কোস্টা রিকার সান্তামারিয়া বিমানবন্দর ছেড়েছেন। দেশটিতে ঢুকতে বাধা পাওয়ার পর ত…

থ্যাংকসগিভিং ঝড়ের পর যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন আড়াই লাখের বেশি মানুষ, হাজারো ফ্লাইট বিঘ্নিত
আমেরিকা

থ্যাংকসগিভিং ঝড়ের পর যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন আড়াই লাখের বেশি মানুষ, হাজারো ফ্লাইট বিঘ্নিত

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির মধ্যে দুই উপকূলে তীব্র ঝড় আঘাত হানার পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল…

আমেরিকা

থ্যাংকসগিভিং ঝড়ের তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধীরে ধীরে ফিরছে বিদ্যুৎ

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভারী বৃষ্টি ও বন্যা কমতে শুরু করেছে। ছুটির মৌসুমের ঝড়ে প্রবল বাতাস, বৃষ্টি ও তুষারপাতের পর লাখ লাখ গ্রাহকের কাছে ধীরে ধীর…