…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ, সংবেদনশীল তথ্য ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক
মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ, সংবেদনশীল তথ্য ঝুঁকিতে
ছবি: সংগৃহীত

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশ ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে। তিন ব্যক্তির সূত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় সামরিক বাহিনীর কৌশলগত কার্যক্রম, জনবল ও রসদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত এক মাসের মধ্যে সিস্টেমটি হালনাগাদ করার কাজ চলাকালে হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে। এর ফলে পুরো প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের প্রকৃত পরিধি কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।’

২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’ প্রকল্পের লক্ষ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব প্রয়োজন এক জায়গায় সমন্বয় করা। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তি ও সেবা একত্র করা হয়। এর মাধ্যমে জনবলের তথ্য ও বেতন ব্যবস্থাপনা, রসদ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজের জন্য তৈরি অসংখ্য অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।

এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা, যাতে উত্তর আমেরিকার বিভিন্ন এলাকা থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ অন্যান্য তথ্য একত্র করা হয়। এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’, যা বিশ্বের দুই শতাধিক মার্কিন বিমানবাহিনীর অবস্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখতে ব্যবহার করা হয়।

২০২৬ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি; ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও এসএআইসি কোনো জবাব দেয়নি। লেইডোস এ বিষয়ে প্রশ্নের উত্তর জানতে বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

দুটি সূত্রের ভাষ্য অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি হলো ক্লাউড ওয়ান। একটি সূত্র বলেছে, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেশ গুরুতর।’ ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার ইউনিট সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে জানিয়েছে একটি সূত্র। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাইবার কমান্ড কোনো সাড়া দেয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

আদালতের আদেশের পর কোস্টা রিকার বিমানবন্দর ছাড়লেন জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ কোস্টা রিকার সান্তামারিয়া বিমানবন্দর ছেড়েছেন। দেশটিতে ঢুকতে বাধা পাওয়ার পর ত…

থ্যাংকসগিভিং ঝড়ের পর যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন আড়াই লাখের বেশি মানুষ, হাজারো ফ্লাইট বিঘ্নিত
আমেরিকা

থ্যাংকসগিভিং ঝড়ের পর যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন আড়াই লাখের বেশি মানুষ, হাজারো ফ্লাইট বিঘ্নিত

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির মধ্যে দুই উপকূলে তীব্র ঝড় আঘাত হানার পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল…

আমেরিকা

থ্যাংকসগিভিং ঝড়ের তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধীরে ধীরে ফিরছে বিদ্যুৎ

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভারী বৃষ্টি ও বন্যা কমতে শুরু করেছে। ছুটির মৌসুমের ঝড়ে প্রবল বাতাস, বৃষ্টি ও তুষারপাতের পর লাখ লাখ গ্রাহকের কাছে ধীরে ধীর…

তেল কোম্পানির সঙ্গে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চুক্তি নিয়ে বিতর্ক, প্রতিবাদে উপদেষ্টা পদ ছাড়লেন কাউন্টি কর্মকর্তা
আমেরিকা

তেল কোম্পানির সঙ্গে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চুক্তি নিয়ে বিতর্ক, প্রতিবাদে উপদেষ্টা পদ ছাড়লেন কাউন্টি কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের একটি তেল কোম্পানি ২০২৮ সালের অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে আয়োজনে সহায়তার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, যা ক্যালিফোর্নিয়ার করদাতাদের আর্থিক ঝুঁ…