…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চার মাসে প্রবাসী আয় ১ হাজার ১৪৬ কোটি ডলার, সবচেয়ে বেশি পাঠিয়েছেন সৌদিপ্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে। সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সর্বোচ্চ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার এসেছে যুক্তরাজ্য থেকে। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

শীর্ষ ১০ রেমিট্যান্স প্রেরণকারী দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।

সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার।

ইতালি থেকে এসেছে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এবং ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার।

সিঙ্গাপুর থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ডলার এবং কাতার থেকে এসেছে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার।

মাসভিত্তিক হিসাব অনুযায়ী, সর্বশেষ অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে সেপ্টেম্বর মাসে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।

অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে যথাক্রমে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

পল্লী অবকাঠামোতে তহবিল জোগাতে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ

দেশের পল্লী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নকাজে তহবিল জোগাতে ৩ হাজার কোটি টাকা মূল্যের স্বল্পমেয়াদি ইসলামি বন্ড বা বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক বাজারে ছা…

অর্থনীতি ও ব্যবসা

চার মাসে প্রবাসী আয় ১ হাজার ১৪৬ কোটি ডলার ছাড়াল, শীর্ষে সৌদি আরব

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের প…

স্ত্রী-সন্তানের নামে ফ্ল্যাট-প্লট কিনলে রিটার্নে যেভাবে দেখাতে হবে
অর্থনীতি ও ব্যবসা

স্ত্রী-সন্তানের নামে ফ্ল্যাট-প্লট কিনলে রিটার্নে যেভাবে দেখাতে হবে

নিজের টাকায় স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, ফ্ল্যাট বা বাড়ি কেনা বেআইনি নয়। তবে অর্থের উৎস, উপহার বা ঋণের প্রমাণ এবং সম্পদের মালিকানা নিয়ে…

ডেভিড জোনসের পতনের পর প্রশ্নের মুখে মায়ার: ছাড়ের ভিড়ে টিকে থাকার লড়াইয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট স্টোর
অর্থনীতি ও ব্যবসা

ডেভিড জোনসের পতনের পর প্রশ্নের মুখে মায়ার: ছাড়ের ভিড়ে টিকে থাকার লড়াইয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট স্টোর

অস্ট্রেলিয়ার অভিজাত ডিপার্টমেন্ট স্টোর ডেভিড জোনস ঋণের চাপে অ্যাডমিনিস্ট্রেশন প্রক্রিয়ায় চলে যাওয়ার পর এখন প্রশ্ন উঠেছে, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্…