…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি

নিজস্ব প্রতিবেদক
সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি
ছবি: সংগৃহীত

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধামরাইয়ে আটটি বাসে আগুনের ঘটনা ঘটল।

নাশকতার উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দেওয়া হচ্ছে বলে ধারণা করছেন সাভার ও ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার ময়লার মোড়ে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির ভেতরের অংশের অধিকাংশ পুড়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি একই উদ্দেশ্যে আরও কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ দিকে ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত একটার দিকে ধামরাই পৌর এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পাশে দাঁড় করিয়ে রাখা হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির ভেতরের অংশ প্রায় পুড়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-আমিন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা বসুমতী পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশনের ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার ও ধামরাইয়ে ছয় দিনে আটটি বাসে আগুনের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রতিটি ঘটনাতেই নাশকতার সন্দেহের কথা বলছেন।

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু
জাতীয়

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগ…

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বিদায় জানালেন মন্ত্রীরা
জাতীয়

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বিদায় জানালেন মন্ত্রীরা

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গ…

১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেন, উদ্বোধন করবেন মন্ত্রী
জাতীয়

১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেন, উদ্বোধন করবেন মন্ত্রী

দীর্ঘদিনের দাবি আর অপেক্ষার পর অবশেষে পাবনাবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু …