…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও বাসশ্রমিক সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাসটি ‘কিশোর-তন্ময়’ পরিবহনের। বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। প্রায় দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান শেখ। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে থাকলেও রাতে বাসটি দেরিতে ফিরলে সেখানেই ঘুমাতেন। বাসটির মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার মৃত কার্তিক দাসের ছেলে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসটি দাউ দাউ করে জ্বলতে দেখেন। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি টার্মিনালের পাশে পার্কিং করে এর ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ। রাতে বাসটিতে আগুন দেওয়া হলে তাঁর একটি হাত পুড়ে যায়। পরে তিনি বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আবুল বাশার বলেন, ‘যারা মানুষের জীবন নিয়ে রাজনীতি করে, তারা মানুষ হতে পারে না। আমাদের শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই কেন? সরকার আমাদের কেন নিরাপত্তা দিতে পারছে না? আমরা সরকারের কাছে আমাদের ভাই হত্যার বিচার চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান অগ্নিদগ্ধ হননি। তিনি দ্রুত বাস থেকে বের হয়ে আসেন। পরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজমীর হোসেন আরও জানান, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

জাতীয় বিভাগের আরও খবর

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
জাতীয়

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ নভেম্বর) এনবিআর থেকে এ সম্পর্কিত একটি …

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি
জাতীয়

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধাম…

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বিদায় জানালেন মন্ত্রীরা
জাতীয়

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বিদায় জানালেন মন্ত্রীরা

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গ…