…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইরানে নতুন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার, হরমুজে স্বাভাবিক পরিস্থিতি ফেরার আশা মস্কোর

নিজস্ব প্রতিবেদক
ইরানে নতুন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার, হরমুজে স্বাভাবিক পরিস্থিতি ফেরার আশা মস্কোর
ছবি: সংগৃহীত

ইরানে নতুন হামলার সম্ভাবনাকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়েছে মস্কো। একই সঙ্গে ইরানে নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।

সোমবার (২ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছে মস্কো।

জাখারোভা বলেন, “সাম্প্রতিক মাসগুলোর মর্মান্তিক অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইরানে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক অভিযান দেশটির জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার সংকল্প ভাঙতে ব্যর্থ। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। এ ক্ষেত্রে প্রণালিসংলগ্ন দেশগুলোর বৈধ স্বার্থ এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি নির্বিঘ্ন ও নিরাপদে ব্যবহারে আগ্রহী দেশগুলোর স্বার্থ বিবেচনায় নিতে হবে।”

জাখারোভা বলেন, “এ বিষয়টি ইরানের ক্ষেত্রেও পুরোপুরি প্রযোজ্য। কারণ, দেশটি যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধের মুখে রয়েছে।”

মুখপাত্র আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সহযোগিতা করা অত্যন্ত জরুরি।

জাখারোভা বলেন, পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং পরবর্তী সময়ে তা বাস্তবায়নে অবদান রাখতে প্রস্তুত রয়েছে মস্কো।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত, আহতের ক্ষতে মারা গেলেন পঞ্চম জন

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন আগের হামলায় আহত আরেকজন ক্ষতের কারণে মারা গেছেন বলে চিকিৎসা সূত্র ও গ…

হরমুজ প্রণালিতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, কেশম দ্বীপে পাঁচ বিস্ফোরণের শব্দ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, কেশম দ্বীপে পাঁচ বিস্ফোরণের শব্দ

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সোমবার একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।…

ত্রাণ নিতে স্কুলে জড়ো হওয়া মানুষের ওপর রুশ হামলা, ইউক্রেনে নিহত অন্তত ২৬
আন্তর্জাতিক

ত্রাণ নিতে স্কুলে জড়ো হওয়া মানুষের ওপর রুশ হামলা, ইউক্রেনে নিহত অন্তত ২৬

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা বা ত্রাণ বিতরণ চলাকালে একটি স্কুলসহ আশপাশের এলাকায় রাশিয়ার হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয়ভাবে কার্…

অস্ট্রেলিয়ায় এ বছর পঞ্চমবার সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, ক্যাশ রেট ৪.৮৫ শতাংশে
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় এ বছর পঞ্চমবার সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, ক্যাশ রেট ৪.৮৫ শতাংশে

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) এ বছর পঞ্চমবারের মতো নীতি সুদহার বাড়িয়েছে। ক্যাশ রেট ৪ দশমিক ৬ শতাংশ থেকে বাড…