নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে তিন দশকের বেশি সময়ে প্রথম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লুইস কাউন্টিতে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে হাম-সংশ্লিষ্ট কারণে এক শিশুর মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার এই মৃত্যুর খবর জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্গরাজ্যজুড়ে হামের প্রাদুর্ভাব চলমান থাকা অবস্থায় এই মৃত্যুর ঘটনা ঘটল। মৃত শিশুটি লুইস কাউন্টির বাসিন্দা।
স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৩০ বছরের বেশি সময়ের মধ্যে এটাই প্রথম জানা হাম-সংশ্লিষ্ট মৃত্যু।




