…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন চার হাজারের বেশি বাঙালি মুসলমান

নিজস্ব প্রতিবেদক
আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন চার হাজারের বেশি বাঙালি মুসলমান
ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার আলমগঞ্জ এলাকায় প্রায় ৭৫০টি বাঙালি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। রোববার ৯ নম্বর ব্লকের প্রায় ৬৫০ বিঘা সরকারি জমি থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন।

বহু বছর ধরে এলাকাটিতে থাকা বসতিগুলো উচ্ছেদ করতে রোববার সেখানে প্রায় ৬০টি বুলডোজার ব্যবহার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আসামের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা আইজিপি অখিলেশ কুমার সিং ও ধুবড়ির জেলা কমিশনার দিবাকর নাথ অভিযানটি তদারকি করেন।

জেলা কমিশনার দিবাকর নাথ জানান, মোট ৮০০ বিঘা জমিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। আদালত-সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকায় অবশিষ্ট ১৫০ বিঘা জমিতে এখনই উচ্ছেদ অভিযান চালানো হয়নি।

দিবাকর নাথ বলেন, জমিটি শিল্প বিভাগের কাছে হস্তান্তর করা হবে, যাতে দুই বছর ধরে পরিকল্পিত একটি শিল্পপার্ক তৈরির কাজ এগিয়ে নেওয়া যায়। তাঁর দাবি, এখানকার বাসিন্দারা বিভিন্ন ধাপে জমিটি জবরদখল করেছিলেন এবং তাদের অনেকেরই অন্য জায়গায় বিকল্প জমি রয়েছে।

তবে স্থানীয় বাসিন্দারা জেলা কমিশনারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

আশি বছর বয়সী বাসিন্দা আলী চাঁদ ফকির জানান, ১৯৬২ সালে ব্রহ্মপুত্রের ভাঙন ও বন্যায় ভিটেমাটি হারিয়ে তিনি গোয়ালপাড়া থেকে এখানে এসেছিলেন। তিনি এবং আরও অনেকে ১৯৭২ থেকে ২০১৬ সালের মধ্যে ‘তৌজি’ ব্যবস্থার অধীনে নিয়মিত জমির রাজস্ব দিয়েছেন বলে তিনি জানান।

উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অনেকে বিকল্প জমি না পেয়ে আত্মীয়দের বাড়ি, রাস্তার পাশের অস্থায়ী কুঁড়েঘর কিংবা নিচু চর এলাকায় আশ্রয় নিয়েছেন। তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বলে জানা গেছে।

উচ্ছেদ অভিযান চলাকালে মসজিদ, উপাসনালয় ও কবরস্থানসংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। অনেক মানুষ কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ দরগাহ ও কবরস্থানে প্রার্থনা করেন।

এ সময় একটি দরগাহ ভাঙার মুখে হঠাৎ একটি বুলডোজার বিকল হয়ে পড়ে। এর চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আসামে কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানত বাঙালি মুসলমানদের বসবাসের এলাকাগুলোতেই এসব অভিযান চালানো হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত, আহত আরও দুজন
আন্তর্জাতিক

এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত, আহত আরও দুজন

মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের কাছে অবতরণের চেষ্টার সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে একজন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। দুজন কর্মকর্তা বিবিসিকে বিষয়টি …

টোকিওতে চুরি যাওয়া প্রায় ৩ লাখ ডলারের সুইস ঘড়ি ক্ষমা চেয়ে চিরকুটসহ ফেরত
আন্তর্জাতিক

টোকিওতে চুরি যাওয়া প্রায় ৩ লাখ ডলারের সুইস ঘড়ি ক্ষমা চেয়ে চিরকুটসহ ফেরত

গত সপ্তাহে জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার মূল্যের একটি বিলাসবহুল সুইস ঘড়ি ক্ষমা প্রার্থনাসূচক চিরকুটসহ …

আন্তর্জাতিক

১২ বছরে প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলেছে ভারত, তবু বাড়ছে বৈষম্য: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ…

আন্তর্জাতিক

খারকিভে হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৭৩; সারা দেশে বিদ্যুৎকেন্দ্রে ধারাবাহিক আক্রমণ

ইউক্রেনের খারকিভ শহরে একটি হাসপাতালে রাশিয়ার হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। রাতের অন্ধকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আকাশ বোমা দিয়ে ওই চিকিৎসা প্…