…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

যাত্রাবাড়ীর জনপদ মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জুতা ব্যবসায়ী আরিয়ান নিহত, স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিয়ান পটুয়াখালীর বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন।

নিহতের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান পেশায় জুতা ব্যবসায়ী ছিলেন, ফুটপাতে জুতা বিক্রি করতেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ব্যবসার কাজ শেষ করে বাসায় ফেরার পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন।

সোহাগ মিয়া বলেন, স্থানীয় পথচারীরা আরিয়ানের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে তাঁকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে আরিয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এক বছর আগে মিম নামের এক তরুণীর সঙ্গে আরিয়ানের বিয়ে হয়। বর্তমানে মিম চার মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই আরিয়ান মারা যাওয়ার বিষয়টি পরিবার মেনে নিতে পারছে না বলে তিনি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
জাতীয়

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মাসিক বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।…

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ
জাতীয়

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম। তা…

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত
জাতীয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের আরও দুই যাত্রী …

গাজীপুরে পাঁচ ঘণ্টা অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, দাবি ৩০ হাজার টাকা মজুরি
জাতীয়

গাজীপুরে পাঁচ ঘণ্টা অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, দাবি ৩০ হাজার টাকা মজুরি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়েছে।…