…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের আরও দুই যাত্রী আহত হয়েছেন।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক হুমায়ুন কবির উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত অপরজন ভ্যানযাত্রী সুজন সরদার, একই ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের মিন্টু সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি-কাঁঠালতলা এলাকায় পাবনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই ভ্যানচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুজন সরদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আহত দুজন উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে দুর্ঘটনার পর ঘাতক বাসটির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি মাহাবুব রহমান।

জাতীয় বিভাগের আরও খবর

এক দিনের সফরে বাগেরহাট ও খুলনার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর
জাতীয়

এক দিনের সফরে বাগেরহাট ও খুলনার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর

এক দিনের সরকারি সফরে বাগেরহাট ও খুলনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেল…

গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চ…

আজ খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় দুটি কর্মসূচি
জাতীয়

আজ খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় দুটি কর্মসূচি

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী।…

ঢাকায় জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, রিকশায় এসে পালাল দুর্বৃত্তরা
জাতীয়

ঢাকায় জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, রিকশায় এসে পালাল দুর্বৃত্তরা

রাজধানীর শেরেবাংলা নগরে (সাবেক গণভবন) জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।…