…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে পাঁচ ঘণ্টা অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, দাবি ৩০ হাজার টাকা মজুরি

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে পাঁচ ঘণ্টা অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, দাবি ৩০ হাজার টাকা মজুরি
ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের মজুরি সে অনুযায়ী বাড়েনি। তাই ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন তারা। শ্রমিকেরা বলেন, শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না; তাদের বেতন কত নির্ধারণ করা হয়েছে, তা দ্রুত ঘোষণা করতে হবে।

শ্রমিক অসন্তোষের কারণে সোমবার সকাল ৮টা থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি শিল্প পুলিশ।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চ…

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দ…

ষষ্ঠ দিনে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, থানায় হামলার চেষ্টা, মহাসড়কে যান চলাচল ব্যাহত
জাতীয়

ষষ্ঠ দিনে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, থানায় হামলার চেষ্টা, মহাসড়কে যান চলাচল ব্যাহত

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বুধবার শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল…

গাজীপুরের গাছায় সাইনবোর্ড এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
জাতীয়

গাজীপুরের গাছায় সাইনবোর্ড এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্র…