…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা ১টাতেই বন্ধ সেবা, ফিরে যাচ্ছেন দূর থেকে আসা রোগীরা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা ১টাতেই বন্ধ সেবা, ফিরে যাচ্ছেন দূর থেকে আসা রোগীরা
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘড়ির কাঁটায় বেলা ১টা বাজতেই সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাসিন্দা কেতাব উদ্দিন (৫৫) জানান, তিনি ১০০ টাকা খরচ করে চিকিৎসকের কাছে এসেছিলেন, কিন্তু রাস্তায় যানজটের কারণে পৌঁছাতে তাঁর ১টা ৬ মিনিট বেজে যায়। হাসপাতালের লোকজন তাঁকে জানান, ১টা বেজে গেলে আর টিকিট দেওয়া যাবে না।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পরিপত্র অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বহির্বিভাগে সকাল ৮টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগী দেখার সময়। অফিস কার্যক্রম চলার কথা সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সৈয়দপুরে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বেলা ১টা বাজতেই স্বাস্থ্য কমপ্লেক্স ফাঁকা হতে শুরু করে। চিকিৎসকেরা রোগী দেখা বন্ধ করে দেন, টিকিট কাউন্টার ও ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়। ফলে দূর থেকে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যান।

খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই বলেন, তিনি দুই দিন ধরে গলাব্যথায় ভুগছেন। অনেক দূর থেকে এসে জরুরি ভিত্তিতে চিকিৎসক দেখানো দরকার ছিল, কিন্তু টিকিট না পাওয়ায় তিনি চিকিৎসক দেখাতে পারেননি। ফরিদা ও বিনা নামের আরও দুই রোগীও টিকিট না পেয়ে ফিরে যাওয়ার কথা জানান।

টিকিট কাউন্টারে থাকা ফার্মাসিস্ট আতিকা আঞ্জুম ও অফিস সহকারী রেখা জানান, সিভিল সার্জন বেলা ১টার মধ্যে টিকিট কার্যক্রম ও রোগী দেখা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এ কারণে ১টার পর আর কোনো রোগীকে টিকিট দেওয়া হয় না।

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহার বলেন, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত রোগীদের সেবা দিতে হবে। যাঁরা ১টার মধ্যে বন্ধের কথা বলেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান।

নীলফামারীর সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগী থাকলে সেবা দিতে হবে এবং বহির্বিভাগ আড়াইটা পর্যন্ত খোলা রাখতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

জরায়ুমুখ ক্যানসার ঠেকাতে এইচপিভি টিকা: ৯০ শতাংশ লক্ষ্য অর্জনের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

জরায়ুমুখ ক্যানসার ঠেকাতে এইচপিভি টিকা: ৯০ শতাংশ লক্ষ্য অর্জনের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এখন ১০ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া …

গুজরাটে প্রজননক্ষম নারীদের দুই-তৃতীয়াংশ রক্তশূন্যতায়, শিশুদের হার দেশে সর্বোচ্চ: আইসিএমআর জরিপ
স্বাস্থ্য

গুজরাটে প্রজননক্ষম নারীদের দুই-তৃতীয়াংশ রক্তশূন্যতায়, শিশুদের হার দেশে সর্বোচ্চ: আইসিএমআর জরিপ

ভারতের গুজরাট রাজ্যে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রজননক্ষম নারীদের মধ্যে ৬৬ দশমিক ২ শতাংশ রক্তশূন্যতায় (অ্যানিমিয়া) ভুগছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল …

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল
স্বাস্থ্য

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল

ঢাকা-বরিশাল নৌপথের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ ৯ মাস ধরে ঢাকার সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাস…

সন্তানের কঠিন প্রশ্নের উত্তর না জানলে ধমক নয়, সততার সঙ্গে স্বীকার করুন: মনোবিদ ডা. রাহেনুল ইসলাম
স্বাস্থ্য

সন্তানের কঠিন প্রশ্নের উত্তর না জানলে ধমক নয়, সততার সঙ্গে স্বীকার করুন: মনোবিদ ডা. রাহেনুল ইসলাম

সন্তানেরা নানা ধরনের মানসিক চাপ বা দ্বন্দ্বের মধ্য দিয়ে যায়। অনেক সময় অভিভাবক হিসেবে বাবা-মায়ের কাছেও সবকিছুর উত্তর থাকে না। সে ক্ষেত্রে করণীয় কী…