…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় নবম রাজধানী

নিজস্ব প্রতিবেদক
ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় নবম রাজধানী
ছবি: সংগৃহীত

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা গেছে, বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে আছে ঢাকা।

সংস্থাটির সকাল ৭টা থেকে ৮টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৫, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

কয়েক দিনের বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমতির দিকে ছিল। তবে শীত মৌসুম শুরু হতেই ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়, যা শীতজুড়ে সর্বোচ্চ পর্যায়ে থাকে। দূষণের মাত্রা কমলেও পরিস্থিতি সন্তোষজনক নয়।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা খুব অস্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে; এলাকাটির আইকিউএয়ার স্কোর ২১৩, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে, সেগুলো হলো গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বাড্ডার প্রগতি সরণি, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বারিধারা পার্ক রোড, গুলশান লেক পার্ক ও বারিধারা লেকসাইড।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো পাকিস্তানের লাহোর (২৭২, খুব অস্বাস্থ্যকর), ভারতের দিল্লি (২০৬, খুব অস্বাস্থ্যকর), ভারতের মুম্বাই (১৭৪, সবার জন্য অস্বাস্থ্যকর), ভিয়েতনামের হ্যানয় (১৭৪, সবার জন্য অস্বাস্থ্যকর) ও পাকিস্তানের করাচি (১৬৬, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

স্বাস্থ্য সতর্কতায় বলা হয়েছে, অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী—শিশু, বয়স্ক এবং হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীদের—ঘরের বাইরে না যাওয়াই ভালো। সাধারণ সুস্থ ব্যক্তিদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।

বাইরে বের হতে হলে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে
স্বাস্থ্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) এবং হ…

স্বাস্থ্য

আইসিইউতে ৯৩ শতাংশ জীবাণুই একাধিক অ্যান্টিবায়োটিকে প্রতিরোধী, আইইডিসিআরের প্রতিবেদন

ঢাকা: প্রচলিত ও বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ক্রমেই কমছে। বিশেষ করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং গুরুতর অসুস্থ রোগীদ…

এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন
স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২…

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১৯৯ নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ
স্বাস্থ্য

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১৯৯ নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৯, যা সবার জন্য অস্বাস্থ্যকর …