…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন

নিজস্ব প্রতিবেদক
এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন
ছবি: সংগৃহীত

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন। আজ বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২৬ জন।

একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

মাসভিত্তিক হিসাবে, নভেম্বরের প্রথম ২৪ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিল মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল
স্বাস্থ্য

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল

ঢাকা-বরিশাল নৌপথের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ ৯ মাস ধরে ঢাকার সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাস…

চমেক হাসপাতালে রোগী সেজে অভিযান, আটক ৩০ দালাল
স্বাস্থ্য

চমেক হাসপাতালে রোগী সেজে অভিযান, আটক ৩০ দালাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। দালালদের …

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে
স্বাস্থ্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) এবং হ…

স্বাস্থ্য

আইসিইউতে ৯৩ শতাংশ জীবাণুই একাধিক অ্যান্টিবায়োটিকে প্রতিরোধী, আইইডিসিআরের প্রতিবেদন

ঢাকা: প্রচলিত ও বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ক্রমেই কমছে। বিশেষ করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং গুরুতর অসুস্থ রোগীদ…