…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে যাচ্ছে জাইকা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে যাচ্ছে জাইকা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিতে যাচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

এ অনুদানের আওতায় ৫০টিরও বেশি আধুনিক বর্জ্যবাহী যান ও ল্যান্ডফিল পরিচালনার প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নগরে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণেও সহযোগিতা করবে সংস্থাটি।

বুধবার (৪ নভেম্বর) নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠকে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, প্রস্তাবিত অনুদান প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) অনুমোদন দিয়েছে জাপান সরকার। এ লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে জাইকার সদর দপ্তর থেকে একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রামে আসবে। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ফতেয়াবাদ নন্দীরহাট এলাকায় ইতোমধ্যে ২৮ একর জমি অধিগ্রহণ করেছে চসিক। এর মধ্যে একটি প্লটে ১৮ একর এবং পাশের অন্য একটি প্লটে ১০ একর জমি রয়েছে।

জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিদেকি ওসাওয়া জানান, নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত প্রস্তুতের লক্ষ্যে নকশা ও প্রাক্কলন (বিওকিউ) তৈরিতে জাইকার কারিগরি সহায়তা দলের বিশেষজ্ঞরা চসিকের সঙ্গে কাজ করছেন।

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আসন্ন সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে চসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’ নতুন ল্যান্ডফিল নির্মাণের পাশাপাশি বিদ্যমান ল্যান্ডফিল সাইটগুলোর ব্যবস্থাপনা ও উন্নয়নেও জাইকার কারিগরি সহযোগিতা কামনা করেন তিনি।

শাহাদাত হোসেন বলেন, ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বৈঠকে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, জাইকা বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল্লাহ বিন হোসেন এবং জাইকার বিশেষজ্ঞ দলের সদস্য তাকাতোশি আরাই, হিরোফুমি মিয়োশি, সাতোশি হিগাশিনাকাগাওয়া ও প্রকৌশলী গোলাম সারওয়ার।

প্রস্তাবিত অনুদান ও কারিগরি সহযোগিতা বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশবান্ধব নগর গড়ে তোলার উদ্যোগও আরও এগিয়ে যাবে।

জাতীয় বিভাগের আরও খবর

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১২৬ টন আপেল ও আদা নিলামে তুলছে কাস্টম হাউস, সংরক্ষিত মূল্য ১ কোটি ৭৯ লাখ টাকা
জাতীয়

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১২৬ টন আপেল ও আদা নিলামে তুলছে কাস্টম হাউস, সংরক্ষিত মূল্য ১ কোটি ৭৯ লাখ টাকা

দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১২৬ টন তাজা আপেল ও আদা নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। পাঁচটি কনটেইনারে থাকা এসব পণ্যের সংরক্…

জাতীয়

বাঁশখালীর চাম্বলে সড়কের ওপর বাস উল্টে বন্ধ আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়ক, হতাহতের খবর নেই

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় সড়কের ওপর একটি বাস উল্টে গেছে। এতে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।…

ফটিকছড়ির তেলপারই খালে গাইড ওয়ালে আটকে আছে কোটি টাকার সেতু, পারাপারে বাঁশের সাঁকো
জাতীয়

ফটিকছড়ির তেলপারই খালে গাইড ওয়ালে আটকে আছে কোটি টাকার সেতু, পারাপারে বাঁশের সাঁকো

খালের দুই পাড়ে দুটি গাইড ওয়াল। পাশে পড়ে আছে মরিচা ধরা লোহার রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। তার পাশে বানানো একটি বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছেন…

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর
জাতীয়

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর

বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকেই ধাপে ধাপে গায়েব হয়েছে জেট ফুয়েল। গত ১১ মার্চ ঢাকায় ৭২ হাজার লিটা…