ফ্লোরিডার টাম্পার কাছে সিটিব্যাংক ক্যাম্পাসে সক্রিয় বন্দুকধারীর ঘটনা, সন্দেহভাজনসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা এলাকার একটি ব্যবসায়িক পার্কে বুধবার সক্রিয় বন্দুকধারীর খবরে পুলিশের অভিযানের পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সন্দেহভাজন ব্যক্তি মারা গেছেন। পরে জানা যায়, এক ভুক্তভোগীও নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ব্র্যান্ডনের সিটিব্যাংক সেন্টারে। জরুরি সতর্কবার্তায় বলা হয়, 'আপনি যদি এলাকায় বা এর কাছাকাছি থাকেন, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে থাকুন। ঘরের ভেতরে থাকুন, দরজা বন্ধ রাখুন এবং জানালা থেকে দূরে থাকুন।'
হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রোনিস্টার প্রথমে বলেন, একজনকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে; পরে তিনি জানান, ওই ব্যক্তি মারা গেছেন। এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, সন্দেহভাজন ব্যক্তি মৃত।
এরপর শেরিফের কার্যালয় নিশ্চিত করে, এক ভুক্তভোগীও মারা গেছেন। সন্দেহভাজন ও ভুক্তভোগী কীভাবে মারা গেছেন, তা কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ডেপুটিরা এলাকার একটি ভবন খালি করার (ক্লিয়ারিং) কাজ করছিলেন।
সিটিব্যাংকের কর্মীদের শেরাটন টাম্পা ব্র্যান্ডন হোটেলের পার্কিং লটে ট্রিয়াজ এলাকায় মিলিত হতে বলা হয়েছিল। আর কর্মীদের পরিবারের সদস্যদের স্টেব্রিজ সুইটস টাম্পা ইস্টে পুনর্মিলন স্থানে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল।



