…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

জর্জিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার সিনেটর বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান, জন্মস্থান বাজিতপুরে আনন্দ

নিজস্ব প্রতিবেদক
জর্জিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার সিনেটর বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান, জন্মস্থান বাজিতপুরে আনন্দ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন। তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রাম।

জর্জিয়া স্টেট সিনেটের নির্বাচনি ফলাফলের তথ্য অনুযায়ী, সাধারণ নির্বাচনে ৫ নম্বর আসনে শেখ মুজাহিদুর রহমানের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রাথমিক ফলাফলে তার নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।

এর আগে গত ১৯ মে ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পান, তার প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট।

২০১৮ সালে প্রথমবার জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। তিনি অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত আইনপ্রণেতা হিসেবে পরিচিতি পান। এরপর থেকে স্টেট সিনেটের ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি।

শেখ রহমান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। তার বাবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

শেখ রহমান কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই। সংসদ সদস্য ইকবাল বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ রহমান। পরে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

তার পুনর্নির্বাচনের খবরে জন্মস্থান বাজিতপুরে আনন্দ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা শেখ রহমানকে এলাকার গর্বিত সন্তান হিসেবে উল্লেখ করেন।

শেখ রহমানের ভাতিজা শেখ রাফিদ রহমান জানান, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হওয়ায় তার পরিবার ও এলাকাবাসী গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে এ অর্জন কঠিন ও চ্যালেঞ্জিং ছিল, তিনি সফলভাবে সেই পথ পাড়ি দিচ্ছেন। ভবিষ্যতে আরও বড় পদে উন্নীত হয়ে তিনি দেশের মুখ উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা তাদের।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে পরাজিত করে জর্জিয়া স্টেট সিনেটের ৫ নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন শেখ মুজাহিদুর রহমান।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

কংগ্রেসের দুই কক্ষ হারিয়ে ট্রাম্প কি সত্যিই 'লেইম ডাক' প্রেসিডেন্ট হয়ে গেলেন

দীর্ঘদিন রিপাবলিকানদের দখলে থাকা কিছু আসন ছিনিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটরা। তবে প্রেসিডেন…

পরের কংগ্রেসে রিপাবলিকান নেতার পদ ছাড়ছেন স্পিকার মাইক জনসন
আমেরিকা

পরের কংগ্রেসে রিপাবলিকান নেতার পদ ছাড়ছেন স্পিকার মাইক জনসন

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর হাউস স্পিকার মাইক জনসন নতুন কংগ্রেসে রিপাবলিকান নেতা হিসেবে থাকছেন না। তাঁর পরিকল্প…

মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘ তদন্তের তালিকা ডেমোক্র্যাটদের
আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘ তদন্তের তালিকা ডেমোক্র্যাটদের

মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকায় নতুন কংগ্রেসে বড় কোনো আইন পাস হয়ে প্রেসিডেন্…

‘আমরা হেরেছি যুদ্ধের কারণেই, সবাই তা জানে’: মধ্যবর্তী নির্বাচনে বড় হারের পর ভ্যান্সের স্পষ্ট স্বীকারোক্তি
আমেরিকা

‘আমরা হেরেছি যুদ্ধের কারণেই, সবাই তা জানে’: মধ্যবর্তী নির্বাচনে বড় হারের পর ভ্যান্সের স্পষ্ট স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার সকালে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক পরাজয়ের একটি স্পষ্ট মূল্যায়ন দিয়েছেন। তিনি এই হা…