…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধ চারজনকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধরা হলেন আহাদ (১৯), আবদুল্লাহ (১৮), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) সুলতান মাহমুদ শিকদারের বরাতে জানা গেছে, আহাদের শরীরের ৫৫ শতাংশ, আবদুল্লাহর ২০ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ ও নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধদের তিনজনকে ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি মেডিক্যাল ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে; তাদের মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবার চিকিৎসা চলছে।

গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হিরন মিয়া জানান, রাত ৮টা ৪০ মিনিটে নাওজোড় এলাকার ওই রি-টেস্টিং সেন্টারের সিলিন্ডারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে; রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৯টায় সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

হিরন মিয়া আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দুজন আহত হওয়ার কথা জানা গেলেও ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এর আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন এবং তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি
জাতীয়

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩…

জাতীয়

গাজীপুরের চৌরাস্তায় সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ ৪, আহাদের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরের চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে চৌরাস্তার নাওজোর এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং স…

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দ…

ষষ্ঠ দিনে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, থানায় হামলার চেষ্টা, মহাসড়কে যান চলাচল ব্যাহত
জাতীয়

ষষ্ঠ দিনে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, থানায় হামলার চেষ্টা, মহাসড়কে যান চলাচল ব্যাহত

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বুধবার শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল…