…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তীব্র ক্ষোভ জানিয়ে তদন্ত ও শাস্তি দাবি জি এম কাদেরের

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তীব্র ক্ষোভ জানিয়ে তদন্ত ও শাস্তি দাবি জি এম কাদেরের
ছবি: সংগৃহীত

গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেছেন, “মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী হয়ে সাক্ষ্য দেওয়া এই মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পরও নির্বিঘ্নে সমাহিত করা যায়নি। এটি মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা।”

জি এম কাদের বলেন, “সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশি পাহারায় তাকে দাফন করা হয়। পরিবারের অভিযোগ, খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়ায় তার মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খুঁড়েছেন। এই দৃশ্য শুধু হৃদয়বিদারক নয়, রাষ্ট্র ও সমাজের জন্য অশনিসংকেত।”

পিরোজপুরে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে মৃতদেহের অসম্মান ও শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এটি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও চরম পরিপন্থী।”

তিনি বলেন, “পুলিশ লাইনসে গোপনে ‘গার্ড অব অনার’ দেওয়ার খবরও উদ্বেগজনক। একজন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান কেন আড়ালে দিতে হবে? এমন পরিস্থিতি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় সরকারের দৃঢ়তাকেই প্রশ্নবিদ্ধ করে। স্বাধীনতাবিরোধী কোনো শক্তির চাপের কাছে প্রশাসন নতি স্বীকার করতে পারে না।”

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার পাশাপাশি দেশের সব নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায় বর্তমান সরকারের — এ কথা উল্লেখ করে জাপার একাংশের চেয়ারম্যান বলেন, “এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও গাফিলতি খতিয়ে দেখতে হবে। সরকার এই দায় এড়াতে পারে না।”

তিনি অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা এবং সব মুক্তিযোদ্ধা পরিবার ও মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে তিনি বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানান। তিনি মন্তব্য করেন, যারা দেশ স্বাধীন করেছেন, তাদের শেষ বিদায়ের মর্যাদাও যদি রক্ষা করা না যায়, সেই ব্যর্থতা গোটা জাতির।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চট্টগ্রামের রাউজানে ৩২ লাখ টাকার সেতু ১০ বছরেও কাজে আসেনি, সংযোগ সড়ক ভেঙে খালে বিলীন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটিপাড়া গ্রামে ৩২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু প্রায় ১০ বছরেও স্থানীয় মানুষের কাজে…

জাতীয়

টোকিওতে মারুবেনি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ: জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন।…

নোয়াখালীর সেনবাগে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
জাতীয়

নোয়াখালীর সেনবাগে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।…

লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলে ৩০ অক্টোবর আখ মাড়াই শুরু, লক্ষ্য ১১ হাজার ৭০০ টন চিনি
জাতীয়

লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলে ৩০ অক্টোবর আখ মাড়াই শুরু, লক্ষ্য ১১ হাজার ৭০০ টন চিনি

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল চিনিকলে আগামী ৩০ অক্টোবর থেকে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হবে।…