…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নীলফামারী সদরে পৃথক ঘটনায় প্রাণ গেল ৩ বছরের শিশু ও ২৫ বছরের যুবকের

নিজস্ব প্রতিবেদক

নীলফামারী: নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকায় এবং রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেক্সটাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকার জমিস উদ্দিনের ছেলে রাব্বি (৩) ও নীলফামারী শহরের সরকারপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইমন ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে শিশু রাব্বিকে বাড়ির পাশে রেখে কাজ করছিলেন তার মা। এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের জমে থাকা পানিতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানি থেকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সন্ধ্যার পর টেক্সটাইল এলাকায় স্বপন নামে এক চিকিৎসকের বাড়িতে এসি মেরামতের কাজ করছিলেন ইমন ইসলাম। এ সময় সেখানে আরেক মিস্ত্রি গিজার মেরামত করছিলেন। গিজারের বৈদ্যুতিক সংযোগ না পেলে ইমনকে ডাকা হয়। তিনি গিজারের কাছে গেলে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

কেরানীগঞ্জের নারিকেল বাগে আমান প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নারিকেল বাগ এলাকায় ‘আমান প্লাস্টিক’ কারখানায় আগুন লেগেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি…

টঙ্গীতে সেপ্টেম্বরের বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
জাতীয়

টঙ্গীতে সেপ্টেম্বরের বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।…

নিজেদের অংশের ইজতেমার তারিখ দ্রুত ঘোষণাসহ চার দফা দাবি সাদ অনুসারীদের
জাতীয়

নিজেদের অংশের ইজতেমার তারিখ দ্রুত ঘোষণাসহ চার দফা দাবি সাদ অনুসারীদের

টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমায় নিজেদের অংশের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। কাকরাইল মসজিদ ও টঙ্গীর ই…

জাতীয়

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ মৈত্রী লীগের সাক্ষাৎ, বিনিয়োগ ও ইপিএ নিয়ে আলোচনা

জাপান সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টোকিওতে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোম…