…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

গ্রেপ্তার লরিচালকের নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)। তিনি নোয়াখালী জেলার নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।

চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম জানান, লরিচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা লরিচালককে গ্রেপ্তারসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। তাঁদের উত্থাপিত দাবিগুলোর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে দুর্ঘটনার প্রধান অভিযুক্ত ওই লরিচালককে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, লরিচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার চালককে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় গেট এলাকায় বেপরোয়া গতির লরিচাপায় আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাত (২১) নিহত হন। দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থীসহ মহাসড়কে উল্টে যাওয়া মিনিবাসের আরও ১০ যাত্রী আহত হন।

এই ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
আইন ও অপরাধ

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।…

চট্টগ্রামে এলজিইডি ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা, হতাহত নেই
আইন ও অপরাধ

চট্টগ্রামে এলজিইডি ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা, হতাহত নেই

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় এই ঘটন…

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই: জামালপুর থেকে গ্রেপ্তার ৪, উদ্ধার ১৬০ বস্তা শুঁটকি
আইন ও অপরাধ

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই: জামালপুর থেকে গ্রেপ্তার ৪, উদ্ধার ১৬০ বস্তা শুঁটকি

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের…

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারম সোনারগাঁয়ে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁ…