…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এবার নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হওয়ার পর তাঁরা সড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা কাঠেরপুল এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নেন। তাঁদের একটাই দাবি—ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক সংগঠনের নেতা বলেন, কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে নয়, শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিয়েছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতেই তাঁরা সড়ক অবরোধ করেছেন।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জেলা পুলিশের একটি দল। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।’ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি।

গাজীপুর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে একই দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও সড়ক অবরোধের এই কর্মসূচি পালিত হলো।

জাতীয় বিভাগের আরও খবর

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর
জাতীয়

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর

বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকেই ধাপে ধাপে গায়েব হয়েছে জেট ফুয়েল। গত ১১ মার্চ ঢাকায় ৭২ হাজার লিটা…

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দ…

নারায়ণগঞ্জে লিংক রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, অনেকে আহত
জাতীয়

নারায়ণগঞ্জে লিংক রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, অনেকে আহত

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময…

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত তিন দিন ধরে আন্দোলনে রয়েছেন তৈরি পোশাকশ্রমিকরা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্…