…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার

নিজস্ব প্রতিবেদক
গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগি বিচ্ছিন্ন হওয়ার পর রেলের ইঞ্জিন কয়েকটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত চলে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা পৌনে তিনটার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় বগি বিচ্ছিন্ন হওয়ার এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় হুক ভেঙে ইঞ্জিনসহ অংশ বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই কিলোমিটার চলে যায়।

আকতার হোসেন আরও বলেন, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনটি থামিয়ে দেন এবং পুশ ব্যাক করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির কাছে ফিরে আসেন। পরে রেলওয়ে কর্মীদের চেষ্টায় ট্রেনের বিচ্ছিন্ন বগি পুনরায় সংযুক্ত করা হয়। হুক মেরামতের পর ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে নাওজোর ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত; ছুটির কারখানা বেড়ে ২৫০
জাতীয়

গাজীপুরে নাওজোর ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত; ছুটির কারখানা বেড়ে ২৫০

গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ফ্লাইওভারের ওপর পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। এছাড়া শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘা…

গাজীপুরে কোনাবাড়ী থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত অবরোধ, মিরপুর-১০-এ টিয়ারশেল; সচিবালয়ে মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

গাজীপুরে কোনাবাড়ী থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত অবরোধ, মিরপুর-১০-এ টিয়ারশেল; সচিবালয়ে মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলনে সোমবার (২ নভেম্বর) সকাল থেকে আবার উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্…

শ্রমিক বিক্ষোভে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত, কর্মস্থল ছেড়েছেন প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক: বিজিএমইএ
জাতীয়

শ্রমিক বিক্ষোভে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত, কর্মস্থল ছেড়েছেন প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক: বিজিএমইএ

পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও সাভার-আশুলিয়া এলাকার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এ সময় প্রায় ৯ লাখ ৮৭ হাজ…

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়
জাতীয়

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ বিভাগ ও উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগের বিকল্প পথ হিসেবে ২০২২ সালে আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌল…