…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে ঢাকার গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে দুই দেশের অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠকে। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির বৈঠকে এই গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যানুগত ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য প্রসারের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে একসঙ্গে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বড় বড় অনেক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নমূলক কাজ হয়েছে; বর্তমানেও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন ও নতুন চুক্তি হচ্ছে।

জাতীয় বিভাগের আরও খবর

সাড়ে চার ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

সাড়ে চার ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরে শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাড়ে চার ঘণ্টা পর যান …

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত
জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে প্রথমবারের মতো অডিট করছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।…

গাজীপুরে মজুরি আন্দোলন: দেড় শতাধিক কারখানায় ছুটি, পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
জাতীয়

গাজীপুরে মজুরি আন্দোলন: দেড় শতাধিক কারখানায় ছুটি, পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সোমবারও (২ নভেম্বর) রাস্তায় নেমেছেন গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষের…

কালিয়াকৈরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত অন্তত ৩০
জাতীয়

কালিয়াকৈরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত অন্তত ৩০

গাজীপুরের কালিয়াকৈরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সোমবার পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেন। এ সময় …