…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কুমিল্লার দেবিদ্বারে মদপানে অসুস্থ হয়ে সাবেক ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু, ঢাকায় পাঠানো হলো তিনজনকে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বারে মদপানে অসুস্থ হয়ে সাবেক ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু, ঢাকায় পাঠানো হলো তিনজনকে
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন; তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ২২ অক্টোবর রাতে দেবিদ্বার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনাইঘর উত্তর পাড়ার ধান্নারপাড় এলাকায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মারা যাওয়া দুজন হলেন ধান্নারপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সালাউদ্দিন (৩২) এবং উপজেলার হাপুড়খাড়া গ্রামের আলম মিয়ার ছেলে বাসার খান (৩১)। সালাউদ্দিন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য।

স্থানীয় সূত্র জানায়, ২২ অক্টোবর রাতে ধান্নারপাড় এলাকায় নাঈমের মামার বাড়িতে সালাউদ্দিন ও বাসার খানসহ কয়েকজন একসঙ্গে মদপান করেন। এর কিছুক্ষণ পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

পরদিন নিজ ঘরে সালাউদ্দিনকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

অসুস্থ বাসার খানকেও প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ২৫ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় অসুস্থ অন্য চারজন হলেন ধান্নারপাড় এলাকার আতিক (৩৩), শাহীন শাহ (২৮), মোহাম্মদ নাঈম (২৮) এবং এলাহাবাদ গ্রামের কাউছার।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই যুবকের মৃত্যুর বিষয়টি শুরুতেই প্রকাশ্যে আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে সালাউদ্দিনের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা প্রচার করা হয়েছিল। পরে অতিরিক্ত মদপানের কারণে তাঁদের অসুস্থতা ও মৃত্যুর বিষয়টি সামনে আসে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হাসান তামিম বলেন, সালাউদ্দিন জেলা ছাত্রদলের সাবেক সদস্য। পরিবারের পক্ষ থেকে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছিল; পরবর্তীতে অতিরিক্ত মদপানের বিষয়টি তাঁরা জানতে পারেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মাদকসংশ্লিষ্ট ঘটনা হওয়ায় সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় পরিবার হয়তো বিষয়টি গোপন রাখতে চেয়েছিল। মরদেহ দাফনের পর সাংবাদিকদের মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পেরেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জাতীয় বিভাগের আরও খবর

কালিয়াকৈরে সংঘর্ষের মধ্যে সন্তানকে বুকে আগলে ছুটলেন মা, ছবি ভাইরাল
জাতীয়

কালিয়াকৈরে সংঘর্ষের মধ্যে সন্তানকে বুকে আগলে ছুটলেন মা, ছবি ভাইরাল

গাজীপুরের কালিয়াকৈরে সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সন্তানকে বুকে আগলে নিরাপদ আশ্রয়ের খোঁজে এক মায়ের ছুটে চলার ছবি সামাজিক যোগাযো…

সাড়ে চার ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

সাড়ে চার ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরে শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাড়ে চার ঘণ্টা পর যান …

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত
জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে প্রথমবারের মতো অডিট করছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।…

গাজীপুরে মজুরি আন্দোলন: দেড় শতাধিক কারখানায় ছুটি, পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
জাতীয়

গাজীপুরে মজুরি আন্দোলন: দেড় শতাধিক কারখানায় ছুটি, পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সোমবারও (২ নভেম্বর) রাস্তায় নেমেছেন গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষের…