…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুরে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেল এতিমখানায়

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেল এতিমখানায়
ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে চাঁদপুরে ২৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার মধ্যরাত থেকে রবিবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে মাছ ধরার পাঁচটি নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করা হয়।

আটকদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক। ওসি জানান, তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ-পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে।

জব্দ করা ৮০ কেজি ইলিশ পরে স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে ওসি আজমগীর হোসাইন জানান।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বাড়াতে প্রতি বছর নির্দিষ্ট সময়ে নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নজরদারি ও অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজমগীর হোসাইন আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দায়রা আদালতেও জামিন নামঞ্জুর মেজর (অব.) আখতারুজ্জামানের, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলা
আইন ও অপরাধ

দায়রা আদালতেও জামিন নামঞ্জুর মেজর (অব.) আখতারুজ্জামানের, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের মামলায় জামায়াতে …

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ প্রায় ৮২৬ লিটার মদ ও ৪ হাজার ৬৩১ ক্যান বিয়ার
আইন ও অপরাধ

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ প্রায় ৮২৬ লিটার মদ ও ৪ হাজার ৬৩১ ক্যান বিয়ার

রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্…

খুলনা জেলা পরিষদের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদের মামলা দুদকের
আইন ও অপরাধ

খুলনা জেলা পরিষদের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদের মামলা দুদকের

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২০০ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে প্রায় ৫০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে খু…