…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

গভীর নিম্নচাপ আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, ২৮ অক্টোবর অতি প্রবল হয়ে অন্ধ্র উপকূল অতিক্রমের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
গভীর নিম্নচাপ আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, ২৮ অক্টোবর অতি প্রবল হয়ে অন্ধ্র উপকূল অতিক্রমের আশঙ্কা
ছবি: সংগৃহীত

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ২৬ অক্টোবর পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এ ছাড়া রাজধানী ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ২ মিনিটে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

রোববারের আবহাওয়া: চট্টগ্রামে বৃষ্টির আভাস, দেশের অন্যত্র প্রধানত শুষ্ক থাকবে দিন
আবহাওয়া ও পরিবেশ

রোববারের আবহাওয়া: চট্টগ্রামে বৃষ্টির আভাস, দেশের অন্যত্র প্রধানত শুষ্ক থাকবে দিন

বঙ্গোপসাগরে সক্রিয় সুস্পষ্ট লঘুচাপের মধ্যে দিয়ে রোববার (২৫ অক্টোবর) দেশের আবহাওয়া কেমন থাকবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আ…

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
আবহাওয়া ও পরিবেশ

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অফিসের জরুরি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বা…

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ১ ডিগ্রিতে, ভোরে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের আবহ
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ১ ডিগ্রিতে, ভোরে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের আবহ

হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করল…

আবহাওয়া ও পরিবেশ

পুলিশ সদর দপ্তরে চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি মো. আলী হোসেন ফকির

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তর চত্বরে সোমবার সকালে একটি চারাগাছ রোপণ করে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশে…