শেষ নির্বাচনী সমাবেশে আইজেনকোতের ঘোষণা: ‘নেতানিয়াহুকে বাড়ি যেতে হবে’
ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোত রোববার তাঁর শেষ নির্বাচনী সমাবেশ করেছেন।
সমাবেশে আইজেনকোত ঘোষণা দেন, ‘নেতানিয়াহুকে বাড়ি যেতে হবে।’
সাবেক সেনাপ্রধান আইজেনকোত এই নির্বাচনে নিজেকে নেতানিয়াহুর একজন মধ্যপন্থী বিকল্প হিসেবে তুলে ধরেছেন।
৭ অক্টোবরের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন।



