…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজবাড়ী সদরে মা ইলিশ অভিযানে ৮০ হাজার মিটার জাল জব্দ, ছয় জেলের ৩০ দিন করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১৮তম দিনে ছয় জেলেকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ অক্টোবর) এ অভিযান চালানো হয়।

একই অভিযানে প্রত্যেক জেলেকে ৫০০ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী অভিযান চালিয়ে এ দণ্ড দেন।

জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন রাজবাড়ী জেলায় পাঁচটি অভিযান ও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ছয়টি মামলা করা হয় এবং ছয় জেলেকে কারাদণ্ড দেওয়া হয়।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রাজবাড়ী জেলায় মা ইলিশ সংরক্ষণে মোট ৭৩টি অভিযান ও ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৪ লাখ ৭৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

একই সময়ে ২৫৬ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। মোট ৭০টি মামলা করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে ৩৮ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া নিলাম থেকে আয় হয়েছে ১ লাখ ১০০ টাকা এবং ২৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ-পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এসব অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দায়রা আদালতেও জামিন নামঞ্জুর মেজর (অব.) আখতারুজ্জামানের, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলা
আইন ও অপরাধ

দায়রা আদালতেও জামিন নামঞ্জুর মেজর (অব.) আখতারুজ্জামানের, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের মামলায় জামায়াতে …

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ প্রায় ৮২৬ লিটার মদ ও ৪ হাজার ৬৩১ ক্যান বিয়ার
আইন ও অপরাধ

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ প্রায় ৮২৬ লিটার মদ ও ৪ হাজার ৬৩১ ক্যান বিয়ার

রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্…

খুলনা জেলা পরিষদের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদের মামলা দুদকের
আইন ও অপরাধ

খুলনা জেলা পরিষদের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদের মামলা দুদকের

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২০০ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে প্রায় ৫০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে খু…