…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

মাদারীপুরের চরমুগরিয়ায় ৩৭ কোটি টাকার ইকোপার্কের কাজ বন্ধ, ক্ষতিপূরণ পায়নি ২৪ পরিবারের ২৩টি

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের চরমুগরিয়ায় ৩৭ কোটি টাকার ইকোপার্কের কাজ বন্ধ, ক্ষতিপূরণ পায়নি ২৪ পরিবারের ২৩টি
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ায় জমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ইকোপার্কের নির্মাণকাজ। ক্ষতিপূরণের টাকা না পেয়ে স্থানীয় বাসিন্দারা কাজে বাধা দিয়েছেন। রক্ষণাবেক্ষণ ও তদারকি না থাকায় কোটি কোটি টাকা ব্যয়ে বানানো স্থাপনাগুলো বেহাল হয়ে পড়ছে, বেশির ভাগ মালামাল চুরি হয়ে গেছে, আর পুরো এলাকা ঝোপজঙ্গলে ভরে গেছে।

স্থানীয় ও মাদারীপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরমুগরিয়ার কুমড়াখালী মৌজার কুমার নদের তীরে নয়াচর এলাকায় ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নেয় ফরিদপুর সামাজিক বন বিভাগ। প্রথম পর্যায়ে অনুমোদন দেওয়া হয় ৩১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকা; প্রথম সংশোধনে তা বেড়ে হয় ৩২ কোটি ২৪ লাখ টাকা।

২০২০ সালে নির্মাণকাজ শুরু হয়; শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরে। পরে প্রকল্পটি আধুনিকীকরণে দ্বিতীয় সংশোধন করা হয়, নির্মাণ খরচ বেড়ে দাঁড়ায় ৩৬ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার টাকা। ১০ দশমিক ৩৬ একর জায়গার ওপর নির্মিত ইকোপার্কটির দ্বিতীয় সংশোধনের কাজ শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বরে, শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের জুনে।

কিন্তু স্থানীয় বাসিন্দাদের বাধায় ২০২৪ সালের অক্টোবরে কাজ বন্ধ হয়ে যায়। ২০২৫ সালের শেষের দিকে কাজ আবার শুরু করতে গেলেও বাধা দেন স্থানীয় লোকজন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাসে নয়াচর এলাকার ২৪টি পরিবার ইকোপার্ক নির্মাণের জন্য তাদের জায়গা ছেড়ে দেয়। কিন্তু মাত্র একটি পরিবার ক্ষতিপূরণের টাকা পেয়েছে; অন্যরা এখনো টাকা পায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে, আর বিষয়টি নিয়ে আদালতে মামলাও রয়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ইকোপার্কের ভেতরের বিভিন্ন রাস্তার ইট উধাও হয়ে গেছে; কাজের জন্য স্তূপ করে রাখা ইট, বালু, রড—কিছুই নেই। ভেতরে ঢুকতেই ঘাট বাঁধানো বিশাল একটি পুকুর, চারটি পিকনিক স্পট, পানির ট্যাংক, অর্কিড হাউস, দুটি টয়লেট জোন, স্টাফ জোন, তিনতলা অফিস ভবন, বানরদের জন্য চিকিৎসাকেন্দ্র ও চিলড্রেন কর্নারসহ নানা স্থাপনা রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে সেসব অপরিচ্ছন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ও কোনো তদারকি না থাকায় চারপাশ ঝোপজঙ্গলে ভরে গেছে। নিরিবিলি ও অপরিচ্ছন্ন পরিবেশ পেয়ে নেশাখোররা সেখানে আড্ডা জমাচ্ছে বলেও জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন, ‘আমাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাই নির্মাণকাজে বাধা দিয়েছি। কারণ, একবার কাজ শেষ হয়ে গেলে আর কোনো টাকা পাব না।’

মাদারীপুর বন বিভাগের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর পর ক্ষতিপূরণের জন্য ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ হয়। সেই টাকা ২০২৩ সালের জুনে তৎকালীন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। একজনকে ক্ষতিপূরণ দেওয়া হলেও তৎকালীন জেলা প্রশাসকের বদলিসহ নানা জটিলতায় অন্যরা এখনো টাকা পাননি।

একই কর্মকর্তা জানান, নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ শেষ হলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুই দফা বাধার মুখে কাজ শেষ করা সম্ভব হয়নি।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
আবহাওয়া ও পরিবেশ

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অফিসের জরুরি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বা…

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ১ ডিগ্রিতে, ভোরে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের আবহ
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ১ ডিগ্রিতে, ভোরে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের আবহ

হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করল…

আবহাওয়া ও পরিবেশ

পুলিশ সদর দপ্তরে চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি মো. আলী হোসেন ফকির

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তর চত্বরে সোমবার সকালে একটি চারাগাছ রোপণ করে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশে…

এক গ্রীষ্মের দাবদাহে ইউরোপে ৫০ হাজার মানুষের মৃত্যু, অর্থনৈতিক ক্ষতি ১৭ বিলিয়ন ইউরো
আবহাওয়া ও পরিবেশ

এক গ্রীষ্মের দাবদাহে ইউরোপে ৫০ হাজার মানুষের মৃত্যু, অর্থনৈতিক ক্ষতি ১৭ বিলিয়ন ইউরো

গ্রীষ্মের দাবদাহে ইউরোপজুড়ে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের মোট দেশজ উৎপাদন কমেছে প্রায় …