…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভালুকায় ফেসবুক লাইভে সরকারের সমালোচনা, নারী উদ্যোক্তা সাথী আক্তার পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বলে জানা গেছে।

সাথী আক্তার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক।

এর আগে রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। লাইভে তিনি দাবি করেন, সম্প্রতি তাঁর দুটি শোরুম ও আশপাশের বেশ কয়েকটি দোকানের বিদ্যুতের তার, এসির তার এবং বাসা থেকে অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। এতে তিনি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

লাইভে ব্যবসায়িক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা হয়েছে এবং ‘কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম’—এমন মন্তব্য করেন। তিনি বিএনপি সরকারের সমালোচনা করেন।

লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসে এবং তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। রাতে উত্তেজিত জনতা ও রাজনৈতিক কর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

পার্লারে ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে থানায় যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিউটি পার্লারে হামলার আশঙ্কায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে আসে। তাঁর ভাষ্য, ফেসবুক লাইভ বা সমালোচনার জের ধরেই হয়তো স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার দুজন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে একাধিক মামলার আসামি উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা…

ঈশ্বরগঞ্জে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপির দুই কর্মী কারাগারে
আইন ও অপরাধ

ঈশ্বরগঞ্জে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপির দুই কর্মী কারাগারে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বি…

কুমিল্লার মুরাদনগরে একই নারীর সঙ্গে সম্পর্কের বিরোধে মামাকে হত্যার অভিযোগ, কসবা থেকে ভাগনে গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুমিল্লার মুরাদনগরে একই নারীর সঙ্গে সম্পর্কের বিরোধে মামাকে হত্যার অভিযোগ, কসবা থেকে ভাগনে গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মামা মাসুদ মিয়াকে হত্যার অভিযোগে তাঁর ভাগনে শিপন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে তাঁদের…

কালিয়াকৈরে প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
আইন ও অপরাধ

কালিয়াকৈরে প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে। প্রাইভেটকারে আসা ছিনতা…