…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
খেলা

লাইপজিগের মুখোমুখি হওয়ার আগে মরিনহোর হুঁশিয়ারি: ‘তিন ম্যাচ জিতলেই চতুর্থটা জেতা যায় না’

নিজস্ব প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডে জার্মান ক্লাব আরবি লাইপজিগের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তার আগে সংবাদ সম্মেলনে নিজের চেনা আগ্রাসী রূপেই ধরা দিয়েছেন রিয়াল কোচ হোসে মরিনহো। দায়িত্ব নেওয়ার ১০০ দিন কেমন কাটল, দলের প্রস্তুতি কেমন এবং ভিনিসিয়াস জুনিয়র দলে অপরিহার্য কি না—এসব প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন তিনি।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর রিয়ালের সামনে এবার জার্মান দলটির চ্যালেঞ্জ।

লাইপজিগ প্রসঙ্গে সতর্ক মরিনহো বলেন, ‘লাইপজিগ সেই দল যারা পিএসভিকে হারিয়েছে। তাদের ঝুলিতে তিনটি পয়েন্ট রয়েছে এবং তারা কোয়ালিফাই করতে চায়। আমরা অল্প সময়ের ব্যবধানে তিনটি ম্যাচ জিতেছি এবং শেষ ম্যাচে দারুণ খেলেছি। দল হিসেবে আমরা খুব পরিপূর্ণ।’

তবে এই ধারাবাহিকতায় আত্মতুষ্টিতে ভুগতে নারাজ তিনি। মরিনহোর ভাষায়, ‘আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনটি ম্যাচ জেতার মানে এই নয় যে, আমরা চতুর্থ ম্যাচটিও জিতে যাব। কাল আমাদের মাঠে নামতে হবে এবং জিততে হবে।’

রিয়ালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ১০০ দিন পার করেছেন পর্তুগিজ এই কোচ। এই সময়টা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় আমি এমনভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলাম যাতে বড় কোনো ধাক্কা না পেতে হয়। আমি একদম শূন্য থেকে শুরু করতে চেয়েছিলাম। নিজে সবার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম।’

নিজের প্রত্যাশা পূরণ হয়েছে বলেই জানিয়েছেন তিনি। মরিনহো বলেন, ‘সেই দিক থেকে কোনো বড় চমকের কথা আমি বলব না। যা প্রত্যাশা করেছিলাম ঠিক সেটাই পেয়েছি। আমি এখানে ২০০ দিন বা তিন বছর থাকার টার্গেট নিয়ে আসিনি। আমি এসেছি একটি সুন্দর ভবিষ্যতের ভিত গড়তে, প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে।’

দলে ভিনিসিয়াস জুনিয়র অপরিহার্য কি না—এই প্রশ্নে মরিনহোর উত্তর ছিল আরও স্পষ্ট। তিনি বলেন, ‘ক্লাবের ব্যাজটাই একমাত্র অপরিহার্য। আমি এই অপরিহার্য খেলোয়াড় ধারণাটি পছন্দ করি না। অধিনায়কের আর্মব্যান্ড বা ক্লাবে কাটানো বছর দিয়ে অপরিহার্য বানানো যায় না, কিংবা তাদের পেছনে কত খরচ করা হয়েছে তা দিয়েও নয়। একজন খেলোয়াড়কে শুধু মাঠের পারফরম্যান্সই অপরিহার্য করে তোলে।’

মরিনহোর এই মন্তব্য থেকে স্পষ্ট, রিয়ালের একাদশে জায়গা পেতে হলে নাম নয়, মাঠের পারফরম্যান্সই হবে একমাত্র মানদণ্ড। তারকানির্ভরতা নয়, দলগত শৃঙ্খলাকেই তিনি এগিয়ে রাখছেন।

লাইপজিগের বিপক্ষে জিতলে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জয়ের ধারা চারে পরিণত হবে এবং নকআউট পর্বের পথে দলটি আরও এগিয়ে যাবে। বার্নাব্যুর দর্শকদের সামনে সেই লক্ষ্যেই মাঠে নামবে মরিনহোর দল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

খেলা বিভাগের আরও খবর

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ, ঘরোয়ার তারকাদের সামনে বড় পরীক্ষা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে একঝাঁক ঘরোয়া ক্রিকেটার। ক্যারিবীয়…

খেলা

গোলের বন্যায় নতুন রেকর্ড চ্যাম্পিয়নস লিগে: প্রতি ম্যাচে গড় ৪.১৬ গোল

ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে গোলের বন্যা বইছে। এখন পর্যন্ত হওয়া ১৮৭টি গোল এসেছে প্রতি ম্যাচে গড়ে ৪.১৬ গোল হারে—যা …

খেলা

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ: জয়ের সঙ্গে মেলাতে হবে রানরেটের কঠিন সমীকরণ

বাঁচা-মরার লড়াই কিংবা অলিখিত ফাইনাল—যেভাবেই ব্যাখ্যা করা হোক, আফগানিস্তানের বিপক্ষে আজ কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে …

খেলা

ফোডেনের হ্যাটট্রিকে এথেন্সকে ৫-১ গোলে উড়িয়ে দিল ম্যান সিটি, হালান্ড-সেমেনিওর চোটের মধ্যেও জয়

ফিল ফোডেনের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে এইক এথেন্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে পিএসজির কাছে হারের পর এই জয়ে ঘুরে দাঁড…