…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
খেলা

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ: জয়ের সঙ্গে মেলাতে হবে রানরেটের কঠিন সমীকরণ

নিজস্ব প্রতিবেদক

বাঁচা-মরার লড়াই কিংবা অলিখিত ফাইনাল—যেভাবেই ব্যাখ্যা করা হোক, আফগানিস্তানের বিপক্ষে আজ কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে শুধু জয়ই যথেষ্ট নয়; ফাইনালে উঠতে হলে মেলাতে হবে কঠিন রানরেটের সমীকরণও।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (২১ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন তাওহীদ হৃদয়দের সামনে। তবে কাজটা মোটেও সহজ নয়।

ফাইনালে যাওয়ার পথ খোলা রাখতে হলে আগে ব্যাট করে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। আর রান তাড়া করতে নামলে ২৫০ রানের লক্ষ্য পেরোতে হবে ৪১ দশমিক ৩ ওভারের মধ্যে। অর্থাৎ জয় নিশ্চিত করার পাশাপাশি রানরেটের হিসাবও মাথায় রাখতে হবে টাইগারদের।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর মতে, দল হিসেবে ধারাবাহিক হতে পারলেই সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

তানজিদ বলেন, ‘আমরা সবসময়ই দলকে সেরাটা দেওয়ার চেষ্টা করি। তবে আলাদা ব্যক্তির চেয়ে দলীয়ভাবে আমরা যত বেশি ধারাবাহিক হতে পারব, তত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব।’

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। অফ-ফর্মে থাকা সৌম্য সরকারের জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া পারভেজ হোসেন ইমনকে, সঙ্গী তানজিদ হাসান তামিম।

তিন ও চার নম্বরে থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। সম্ভাব্য এই সাজানো ব্যাটিং অর্ডারেই রানরেটের চাপ সামলানোর পরিকল্পনা করতে হবে বাংলাদেশকে।

লিটন দাসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন তাওহীদ হৃদয়। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ সুস্থ না হলে মোসাদ্দেক হোসেন সৈকতের ওপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। উইকেটের পেছনে থাকতে পারেন নুরুল হাসান সোহানই।

বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন। রিশাদ হোসেনের পরিবর্তে চমক হিসেবে একাদশে জায়গা পেতে পারেন আলিস আল ইসলাম। এ ছাড়া পেস আক্রমণে তিন পেসারের একজনকে বিশ্রাম দিয়ে হাসান মাহমুদকে খেলানোর সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আফগানিস্তান। বড় জয়ের সুবাদে নেট রানরেটেও এগিয়ে আছে তারা। ফলে বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে আফগানদের।

এই বৈপরীত্যই ম্যাচটিকে বাংলাদেশের জন্য আরও চাপের করে তুলেছে—আফগানিস্তান খেলবে তুলনামূলক নির্ভার হয়ে, আর বাংলাদেশকে জিততে হবে নির্দিষ্ট ব্যবধানে বা নির্দিষ্ট ওভারের মধ্যে। শারজাহে সন্ধ্যায় টস, একাদশ ও প্রথম ইনিংসের গতিই বলে দেবে রানরেটের সমীকরণ বাংলাদেশের পক্ষে থাকে কি না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

খেলা বিভাগের আরও খবর

খেলা

‘ফিটনেসের কোনো বালাই ছিল না, অনুশীলনই করত না’ — রোনালদোকে নিয়ে টেন হ্যাগের বিস্ফোরক মন্তব্য

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কোচ এরিক টেন হ্যাগ। তাঁর দাবি, রোনালদোর মধ্যে ফিটনেস নিয়ে কোনো শৃঙ্খলাই ছিল না এবং তিনি অনুশীলন…

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ, ঘরোয়ার তারকাদের সামনে বড় পরীক্ষা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে একঝাঁক ঘরোয়া ক্রিকেটার। ক্যারিবীয়…

খেলা

গোলের বন্যায় নতুন রেকর্ড চ্যাম্পিয়নস লিগে: প্রতি ম্যাচে গড় ৪.১৬ গোল

ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে গোলের বন্যা বইছে। এখন পর্যন্ত হওয়া ১৮৭টি গোল এসেছে প্রতি ম্যাচে গড়ে ৪.১৬ গোল হারে—যা …

খেলা

ফোডেনের হ্যাটট্রিকে এথেন্সকে ৫-১ গোলে উড়িয়ে দিল ম্যান সিটি, হালান্ড-সেমেনিওর চোটের মধ্যেও জয়

ফিল ফোডেনের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে এইক এথেন্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে পিএসজির কাছে হারের পর এই জয়ে ঘুরে দাঁড…