…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
সিলেট বিভাগ

বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা ও জুড়ীতে সোমবার বিকেল থেকে তিন দিনের সফরে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ এলাকায় পা রাখায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

সফরকালে তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

জহরত আদিব চৌধুরী এমপির সফরসূচি সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি জুড়ীতে পৌঁছেন। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যায়ক্রমে জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

জুড়ীতে তিনি রাধা মাধব পূজামণ্ডপ, যুবসংঘ মন্দির, জাঙ্গীরাই কালীবাড়ী মন্দির, ভুয়াই মন্দির, রত্না চা বাগান পূজামণ্ডপ, কাপনাপাহাড়, সাগরনাল চা বাগান দুর্গামণ্ডপ, ফুলতলা বস্তি, শিলুয়া চা বাগান দুর্গা মন্দির, সোনারূপা চা বাগান পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং মণ্ডপ কমিটি ও উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, দর্শনার্থী ও ভক্তবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি দলীয় নেতৃবৃন্দ নিয়ে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর চা বাগান পূজামণ্ডপ, উত্তর শাহবাজপুরের কুয়ারপার শ্রীশ্রী দুর্গা পূজামণ্ডপ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের পকুয়া কালাচাদ বাড়ি পূজামণ্ডপ, দাসেরবাজারের শ্রীশ্রী কালা চান দুর্গামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।

একই দিন তিনি বর্নী ইউনিয়নের মিহারি, মিহারি ফরিঙ্গা, তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার, বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই সাঁওতাল পল্লী, পৌরসভার হাটবন্দ রাধা কৃষ্ণ পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করবেন।

অপরদিকে বুধবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের লক্ষীছড়া চা বাগান এবং সুজানগরের সালদিগা এলাকার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

বড়লেখায় গৃহবধূ সুমি জাহানের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সুমি জাহান (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউ…

সিলেট বিভাগ

পূজার ছুটিতে পর্যটকের অপেক্ষায় সিলেট: পাঁচ দিনে ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা, প্রস্তুত হোটেল-প্রশাসন

দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুতি নিচ্ছে সিলেট। পাহাড়ের পাদদেশে নদী, পাথরঘেরা জলধারা, সবুজ চা-বাগান আর জলাবনের ন…

সিলেট বিভাগ

উত্তর শাহবাজপুরে উত্তরাধিকার সনদ জালিয়াতির অভিযোগ, চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে উত্তরাধিকার সনদ জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্য…

সিলেট বিভাগ

বড়লেখায় নিসচা'র উদ্যোগে সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে বিশেষ কার্যক্রম

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, তীব্র যানজট নিরসন এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড়লেখায় টানা চার দিন ধরে বিশেষ ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম…