…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
আইন ও অপরাধ

বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব: গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক • পড়ার সময়: ২ মিনিট

বিদেশে থাকাকালে পাঠানো টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গাজীপুর মহানগরীর পূবাইলে হাসনা আক্তার (২০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হায়দরাবাদের শুকুন্দিরবাগ এলাকায় মাওরারটেক রেললাইনের কাছে হত্যাকাণ্ডটি ঘটে বলে জানা গেছে।

অভিযুক্ত রফিকুল নওগাঁ জেলার মান্দা থানার বড়ট্রকাঠের ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে। নিহত হাসনা আক্তার ছিলেন তাঁরই স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে হাসনা আক্তারের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। রফিকুল সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন।

বিদেশে থাকার সময় পাঠানো টাকার হিসাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে।

এরই জেরে রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকার ভাড়া বাসা থেকে হাসনাকে পূবাইলের হায়দরাবাদ এলাকায় নিয়ে যান রফিকুল। সেখানে মাওরারটেক রেললাইনের কাছে নির্জন স্থানে ছুরি দিয়ে তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

হাসনার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন এবং রফিকুলকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক রফিকুলকে হেফাজতে নেয়।

হাসনাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি রেললাইনের সীমানার কাছে হওয়ায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ ও আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। আটক ব্যক্তিকে হস্তান্তরের পর এখন রেলওয়ে পুলিশের তদন্তেই ঘটনার পূর্ণ চিত্র উঠে আসবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ৩ মিনিটে পড়ুন

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: মেঘনায় ২২ জেলের কারাদণ্ড, জাল পুড়িয়ে ধ্বংস

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ২৫ হাজার …

আইন ও অপরাধ২ মিনিটে পড়ুন

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশুকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেল…

আইন ও অপরাধ২ মিনিটে পড়ুন

চট্টগ্রামে আহ্বায়কের বাসায় হামলা: নিজ দলের সদস্যসচিব গ্রেফতার, হলেন বহিষ্কারও

চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় সংগঠনটির নিজেরই সদস্যসচিব শহ…