…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

নেটে লম্বা ব্যাটিং করলেও লিটনের সামনে বাধা ফিটনেস টেস্ট, সম্ভাবনা এখনো ফিফটি-ফিফটি

নিজস্ব প্রতিবেদক
নেটে লম্বা ব্যাটিং করলেও লিটনের সামনে বাধা ফিটনেস টেস্ট, সম্ভাবনা এখনো ফিফটি-ফিফটি
ছবি: সংগৃহীত

একাডেমি মাঠের নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন লিটন দাস। নিতম্বের সংযোগস্থলের চোটে ভোগা এই ব্যাটারকে নিয়ে এটি আশাবাদী হওয়ার মতোই খবর। যদিও এখনই আশাবাদী হওয়া যাচ্ছে না।

২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাঁর খেলার সম্ভাবনা এখনো ফিফটি-ফিফটি রয়ে গেছে।

অনুশীলনে ব্যাটিং-ফিল্ডিং কোনোটিতেই আপাতত সমস্যা হচ্ছে না লিটনের; কিন্তু তাঁকে ম্যাচের জন্য ফিট ঘোষণা করার আগে প্রয়োজন ফিটনেস টেস্টের। লিটনকে নিয়ে সমস্যা সেখানেই।

সূত্র জানিয়েছে, ফিটনেস টেস্ট হলে সেটি হবে ‘হাই ইনটেনসিটি টেস্ট’। চোটে থাকা বা চোট থেকে সেরে ওঠা কারও জন্য এটি ঝুঁকিপূর্ণ। কারণ, চোট পুরোপুরি সেরে না উঠলে এই ধরনের ফিটনেস টেস্ট সমস্যা আরও বাড়াতে পারে।

বিসিবির মেডিক্যাল বিভাগ তাই টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছে, প্রথম টেস্টের আগে লিটনের ফিটনেস টেস্ট নেওয়া হবে, নাকি যে প্রক্রিয়ায় তিনি এগোচ্ছেন, সেই প্রক্রিয়ার ওপর নির্ভর করেই টেস্ট খেলার প্রস্তুতি নেবেন। এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি মেডিক্যাল বিভাগকে।

লিটনের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘এর আগেও তাঁর সম্ভাবনা ফিফটি-ফিফটি ছিল, এখনো তা-ই আছে।’ তবে তিনি বলেছেন, লিটনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।

প্রথম টেস্টে যদি খেলতে না পারেন লিটন, তখন অপেক্ষা শুরু হবে ৫ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য।

খেলা বিভাগের আরও খবর

খেলা

বোর্নমাউথের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হেরে লিগে টানা আট ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা যেন কাটছেই না। ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে মাইকেল ক্যারিকের দল। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে বেঞ্চে রে…

খেলা

নেপাল প্রিমিয়ার লিগের ছাড়পত্র নিয়ে জটিলতা: প্রতিটি পাকিস্তানি খেলোয়াড়ের জন্য ২৫ হাজার ডলার ফি দাবির অভিযোগ পিসিবির বিরুদ্ধে

ছাড়পত্র (এনওসি) জটিলতায় নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগ…

ফ্লুতে ছিটকে গেলেন কোর্তোয়া, ভিনিসিয়ুসও নেই: এল ক্লাসিকোয় রিয়ালের গোলে লুনিন, বার্সার আক্রমণে ইয়ামাল-রাফিনিয়া-গর্ডন
খেলা

ফ্লুতে ছিটকে গেলেন কোর্তোয়া, ভিনিসিয়ুসও নেই: এল ক্লাসিকোয় রিয়ালের গোলে লুনিন, বার্সার আক্রমণে ইয়ামাল-রাফিনিয়া-গর্ডন

স্প্যানিশ লা লিগায় আজ রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। মৌসুমের প্রথম এই এল ক্লাসিকো শুরু হবে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময়…

খেলা

শাদাবের প্রথম ওয়ানডে সেঞ্চুরি আর শেষ উইকেটে বিশ্বরেকর্ড জুটিতে ইংল্যান্ডকে ১ উইকেটে হারাল পাকিস্তান

জয়ের জন্য প্রয়োজন ৮৮ রান, হাতে মাত্র এক উইকেট — পাকিস্তানের হার তখন সময়ের অপেক্ষা মনেই হচ্ছিল। সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শাদাব খানের সেঞ…