…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ফেসবুকে নিজের মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে পোস্ট সহকারী কমিশনারের, চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো তাঁকে

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে পোস্ট দিয়েছেন। এমন পোস্টের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইউএনও জানিয়েছেন, ওই কর্মকর্তা মানসিকভাবে অসুস্থ। তাঁর ভাষ্য অনুযায়ী, মানসিক অসুস্থতা ও ট্রমাগ্রস্ততার কারণে তিনি অস্বাভাবিক আচরণ করার পর তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দুটি করা হয়। একটি পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে লেখা হয়, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’

খোঁজ নিয়ে জানা গেছে, আরিফুর রহমান গত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরেই বসবাস করে আসছিলেন।

জানা গেছে, এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে বিষয়টি এতদিন পারিবারিক সীমারেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

ঘটনার বর্ণনা দিয়ে ইউএনও শিল্পী রানী মোদক জানান, শুক্রবার রাতে তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের অনুষ্ঠান ছিল। এসিল্যান্ড আরিফুর রহমান স্ত্রীসহ সেই কেক কাটার আয়োজনে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান শেষে তাঁর বাসা থেকে বের হয়েই ফেসবুকে বিতর্কিত সেই পোস্টগুলো দেন এসিল্যান্ড।

ইউএনও আরও জানান, বাসা থেকে বের হয়ে এমন পোস্ট দেওয়ার পাশাপাশি অস্বাভাবিক আচরণ শুরু করেন এসিল্যান্ড। তিনি এক আনসার সদস্যকে মারধর করেন এবং ইউএনওর তিন বছরের মেয়েকে মেরে ফেলার হুমকি দেন বলেও ইউএনও জানিয়েছেন। এ ছাড়া রাস্তায় যাকেই পেয়েছেন, তাঁর সঙ্গেই তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেখে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়াসহ অনেকেই দ্রুত এসিল্যান্ডের বাসায় যান।

ওসি জানান, সেখানে গিয়ে পরিস্থিতি বিবেচনা করে তাঁর স্ত্রীর পরামর্শে একটি ঘুমের ওষুধ দেওয়া হয়। কিন্তু ওষুধটির ক্ষমতা কম থাকায় তিনি শান্ত হচ্ছিলেন না।

পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি নির্দিষ্ট ইনজেকশন খোঁজা হলেও তা স্থানীয়ভাবে পাওয়া যায়নি। বাসার ভেতর তীব্র অস্বাভাবিক আচরণ করতে থাকায় রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পরিজনদের উপস্থিতিতে তাঁকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সিলেটে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।

ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার বিষয়ে বিস্ময় প্রকাশ করে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, ‘তিনি কেন আমার নাম লিখেছেন, তা আমারও প্রশ্ন। আমি নিজেও বিষয়টি বুঝতে পারছি না।’

একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন পোস্ট ও আচরণ ঘিরে জামালগঞ্জজুড়ে আলোচনা চলছে। তাঁর চিকিৎসা ও পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে এখন সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্তের অপেক্ষা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা

সিলেটের হজরত শাহজালালের মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ টাকা। এর পাশাপাশি দানবাক্সে মিলেছে স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রাও — ভক্ত ও দর্শনার্থীদের দীর্…

সিলেট বিভাগ

ঢাকা-সিলেট মহাসড়কের দুর্ঘটনা কেড়ে নিল শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরাকে: চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু, শোকে ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুনিরা আক্তারের মৃত্যু হয়েছে…

সিলেট বিভাগ

চুনারুঘাটে কালেঙ্গা বনাঞ্চল পরিদর্শনে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বনাঞ্চল পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)। বিভাগের বন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তার মাঠপর্যায…

সিলেট বিভাগ

দানবাক্স খুলতেই বেরিয়ে এল প্রায় ৮৯ লাখ টাকা, সঙ্গে সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা শাহজালাল মাজারে

সিলেটে হজরত শাহজালালের মাজারের দানবাক্স ও ডেগ খোলার পর সেখান থেকে মিলেছে প্রায় ৮৯ লাখ টাকা। নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে সোনা, রুপা ও বৈদেশিক মুদ্…