…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
প্রবাস

লন্ডনে অধ্যাপক ডা. হোসাইন আহমদকে সংবর্ধনা দিল বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকে

নিজস্ব প্রতিবেদক

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীর সামাজিক সংগঠন বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকে (বিআইএসইউকে)-এর উদ্যোগে সিলেট উইমেনস মেডিকেল কলেজের অধ্যাপক ও বিশিষ্ট চিকিৎসক ডা. হোসাইন আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার যুক্তরাজ্য সফর উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের আল বারাকা রেস্টুরেন্টে (৩৮-৪০ হোয়াইটচ্যাপেল রোড) সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. লুতফুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি অধ্যাপক ডা. হোসাইন আহমদ নিজেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেনস মেডিকেল কলেজের অন্যতম পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, সংগঠনটির সাবেক সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ আল মুনিম, ডা. এহতেশামুল হক, প্রিন্সিপাল আনোয়ার আলী, বড়লেখার ২ নম্বর দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, অ্যাডভোকেট এবাদুর রহমান সুফিয়ান এবং তরুণ লেখক ও শিল্পী হিফজুর রহমান তাসনীম।

এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের কার্যপরিষদ সদস্য সালাহ উদ্দিন, জামিল হোসেন, শামিম উদ্দীন, ওলিউর রহমান, ফারুক আহমদ ও নজরুল ইসলামসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বড়লেখাবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। দেশের শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে প্রবাসী সমাজের সঙ্গে মাতৃভূমির বন্ধন আরও নিবিড় হয় বলেও তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীর মধ্যে সামাজিক বন্ধন জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কমিউনিটির কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূলমন্ত্র — ঐক্য, সম্প্রীতি ও মানবকল্যাণ।

আয়োজকদের মতে, প্রবাসজীবনের ব্যস্ততা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজের শিকড়, ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতি ভালোবাসা অটুট রাখতে কমিউনিটি সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নিজ এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ তুলে ধরার সুযোগ তৈরি করে।

তাই এই সংবর্ধনা শুধু একজন বিশিষ্ট চিকিৎসককে সম্মান জানানোর আয়োজন ছিল না; এটি ছিল প্রবাসী বড়লেখাবাসীকে একটি অভিন্ন বন্ধনে আবদ্ধ করা এবং সম্মিলিতভাবে সামাজিক কল্যাণে কাজ করার প্রত্যয়ের প্রকাশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা আসলে কতটা আছে, প্রশ্ন আবার সামনে

সৌদি আরবে এক নারীসহ দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের খবরে সারাদেশে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে প্রশ্নটি…

প্রবাস

ওয়েলসে গ্রেটার সিলেট কাউন্সিলের সাউথ ওয়েলস রিজিওনের সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের ওয়েলসে বসবাসরত সিলেটিদের সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিলের সাউথ ওয়েলস রিজিওনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী সিলেটি কমিউনিটির অন্যতম…

প্রবাস

আদালতের নির্দেশে ফের চালু হচ্ছে ডিভি লটারি, ১ নভেম্বরের মধ্যে আবেদন শুরুর নির্দেশ

২০২৭ সালের ডাইভারসিটি গ্রিন কার্ড লটারি বা ডিভি লটারি কার্যক্রম পুনরায় শুরু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ফোর্বসে…

প্রবাস

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: গোপন নথিতে উঠে এল নানা প্রশ্ন

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বসির ও সুইটি আক্তার ২০২৩ সালের আগস্ট মাসে পৃথক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।…