…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
বিনোদন

লাল বেনারসি আর সোনালি চোকারে কুমোরটুলির আবহে জয়া আহসান, ক্যাপশনে ‘ভেতরের দুর্গা’র কথা

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজার আবহে নতুন সাজে নজর কেড়েছেন অভিনেত্রী জয়া আহসান। লাল বেনারসি, সোনালি জরির ঝলক আর গলায় নজরকাড়া চোকার—ঐতিহ্যবাহী সাজের সঙ্গে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়ে তোলা ছবিগুলো ইতিমধ্যে ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।

ছবিগুলো তোলা হয়েছে প্রতিমা তৈরির ব্যস্ততা আর কুমোরটুলির আবহে। মৃৎশিল্পীদের কর্মযজ্ঞের পটভূমিতে জয়ার এই সাজ যেন পূজার আবহের সঙ্গে মিলেমিশে গেছে।

তবে সাজের বাইরেও ছবির সঙ্গে জয়ার লেখা কয়েকটি শব্দ ভাবাচ্ছে ভক্তদের। ফেসবুকে ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘দেবী সত্তা কোনো অলংকার নয়, এক অন্তর্নিহিত শক্তি.. আমার ভেতরের আলোয়..আমার ভেতরের দুর্গা…’

জয়ার সাজে লাল শাড়ির সঙ্গে সোনালি নকশার সমন্বয় আলাদা করে নজর কাড়ে। শাড়ির আধুনিক ড্রেপিং, খোলা কাঁধ আর একই রঙের টাইট-ফিট পায়জামায় এসেছে সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া।

গলায় ভারী সোনালি চোকারই ছিল সাজের প্রধান অলংকার। অন্যদিকে, সংযত মেকআপ পুরো সাজটিকে দিয়েছে পরিমিত ও মার্জিত সৌন্দর্য, যা ছবিগুলোতে স্পষ্ট।

ছবিগুলোতে ভক্তদের প্রতিক্রিয়াও বেশ বৈচিত্র্যময়। কেউ জয়ার রূপের প্রশংসা করেছেন, কেউ মুগ্ধ হয়েছেন তার পোশাক নির্বাচনে। এক ভক্ত লিখেছেন, ‘বাহবা, একেবারে দেবীর মতোই লাগছে।’

আরেকজনের মন্তব্য, ‘তোমার কস্টিউম সেন্স অসাধারণ। এজন্যই তুমি জয়া আহসান। সাধারণের মধ্য থেকে অসাধারণ চরিত্র। তোমার জন্য সব সময় শুভকামনা।’

তবে প্রশংসার পাশাপাশি এসেছে ছোটখাটো আপত্তিও। এক ভক্তের মন্তব্য, ‘এখানে জুতো না পরলেই ভালো লাগতো।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, জয়ার সবকিছুই তার ভালো লাগে বলেই এমন পরামর্শ দিয়েছেন।

অনেকে আবার জানিয়েছেন শারদীয়ার শুভেচ্ছা ও বিজয়ার শুভকামনা। পূজার মৌসুমে প্রকাশিত ছবিগুলো ভক্তদের কাছে উৎসবের আবহের অংশ হয়েই ধরা দিয়েছে।

দুই বাংলার জনপ্রিয় এই অভिनেত্রীর সাজ নিয়ে আলোচনা নতুন নয়; বরাবরই তার পোশাক নির্বাচন ও স্টাইল নিয়ে ভক্তদের আগ্রহ থাকে। এবারের সাজ থেকেও পূজার ফ্যাশনে অনুপ্রেরণা নিতে পারেন অনেকেই—উজ্জ্বল রঙের শাড়ি, একটি আকর্ষণীয় গয়না আর হালকা মেকআপেই তৈরি হতে পারে নিজস্ব স্টাইল।

আর ছবির সঙ্গে তার বার্তাটি মনে করিয়ে দেয়, দেবী সত্তার প্রকাশ শুধু সাজে নয়, আত্মবিশ্বাস ও অন্তরের শক্তিতেও—জয়ার এই ভাবনাই এবারের ছবিগুলোকে শুধু ফ্যাশনের গণ্ডি পেরিয়ে অন্য মাত্রা দিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

পরপর দুটি নাটকে অভিনয় করে আলোচনায় অভিনেত্রী জ্যাস মান্নাত রিফাত

বিনোদন প্রতিবেদক: অভিনয় জগতে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন অভিনেত্রী জ্যাস মান্নাত রিফাত। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তার অভিনীত পরপর দুটি এক…

বিনোদন

৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর, বিদায় আগামী বছর

টানা চার দশকেরও বেশি সময় যুক্ত থাকার পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক অ্যাঙ্কর ও জ্যেষ্ঠ য…

বিনোদন

সুপার বোলের হাফটাইম শোতে নিজেকেই বেছে নিলেন জে-জি, পেছনে পড়লেন মাইলি-বিবাররা

সুপার বোলের হাফটাইম শোর শিল্পী খুঁজতে বেশি দূর যেতে হয়নি র্যাপ তারকা জে-জিকে—খবর অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠেয় সুপার…

বিনোদন

৯ দিনের শুটিং বাকি থাকতেই থমকে শাকিব খানের ‘সোলজার’, ডিসেম্বরেও মুক্তি অনিশ্চিত

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’-এর মুক্তি নিয়ে নতুন করে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বছরের অক্টোবর মাসে নির্মাণকাজ …