বড়লেখায় ৪ নারীকে সেলাই মেশিন দেবে প্রবাসী কল্যাণ পরিষদ
মানবতার সেবায় প্রবাসীরা পাশে — এই অঙ্গীকার নিয়ে বড়লেখা উপজেলার চারজন অসহায় পরিবারের নারীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করতে যাচ্ছে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ।
পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত 'সেলাই মেশিন বিতরণ ২০২৬' অনুষ্ঠানটি হবে আগামী শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে।
এই কর্মসূচিতে অর্থায়ন করছেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনওয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান রাসেল। তাঁদের মধ্যে আনওয়ার হোসেন ও আবু সাঈদ আমেরিকার প্রবাসী, আর আরিফুজ্জামান রাসেল পর্তুগালের প্রবাসী।
আয়োজকেরা জানিয়েছেন, সেলাই মেশিন পেয়ে নারীরা ঘরে বসেই আয়ের সুযোগ পাবেন — নিজেদের পরিবারের পাশাপাশি স্থানীয়ভাবেও সেলাইয়ের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন তাঁরা। এতে চারটি পরিবার সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিদেশে অবস্থান করেও এলাকার মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।



