চুয়াডাঙ্গা সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৭০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।
জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

