বক্স অফিসে রজনীকান্ত ঝড়, তিন বছর পর ‘জেলার টু’ নিয়ে ফিরলেন সুপারস্টার
বক্স অফিসে ঝড় তুলেছে তামিল সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার টু’। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো।
দীর্ঘ তিন বছর পর ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরেছেন পঁচাত্তর বছর বয়সি এই তারকা। রজনীকান্তের সিনেমা মানেই ভক্তদের কাছে অন্যরকম উৎসব।
প্রথম কয়েক দিনের আয়ের হিসাবেই বোঝা যাচ্ছে, বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বক্স অফিসে এখনও অপ্রতিদ্বন্দ্বী এই সুপারস্টার।



